আমার জন্যে এখন ঢাকার চারপাশে আসলেই অনেক অনেক অন্ধকার, প্রতিদিন সকালে ঊঠেই ভাবি, আজ বুঝি একটু আলো দেখব, কিন্তু না সন্ধায় আরো আরো অনেক হতাশ হয়ে যাই, বেঁচে থাকাকে প্রায় মনে হয় অর্থহীন, মনে হয় ভীষণ পাপ করেছি আমি অতীতে যার সাজা ভোগ করছি এখন, জীবনটা কখনও এরকম হবে কল্পনা করিনি, এখন মনে হচ্ছে জীবন এর চেয়ে আর কত নিচে যেতে পারে, আমার জীবন মনে হয় এখানেই থেমে যাবে মনে হয় বারবার। যদিও এখন থাকি, খাই আলে বালে যেখানে যে হোটেলে পাই, কিন্তু কয়েকদিন ধরে আর খাইতেও মন চাইতেছেনা, কেমন জানি হয়ে যাচ্ছি, জানিনা, বাংলাদেশের সব কোম্পানী সবকিছুতে এক্সপার্ট লোক সবসময় চায় কেন রিক্রুটমেন্টে, তারা চায় সবকিছুতে এক্সপার্ট লোক তার কাছে এসে সব কাজ করে দিবে কিন্তু এরা কারো ঊপরে ইনভেস্ট করতে চায়, যে বেটা ফ্রেশ গ্রাজুয়েট অরে কিছু শিখাইলেই তো কয়েকদিন পরে কাজ ধরে ফেলতে পারে, কিন্তু ফ্রেশাররে সবাই সব এক্সপার্ট লেভেলের প্রশ্ন জিজ্ঞাসা করে বের করে দেয়, এই হচ্ছে এদের পদ্ধতি, ভাবতেছি আর এপ্লিকেশানও করবনা কোথাও, বসে থাকব, যেই গ্রাম থেকে ছয় বছর আগে বের হয়েছিলাম এইচএসসি ও গ্রাজুয়েশনের জন্যে সেই গ্রামেই গিয়ে নিজে কিছু করার চেষ্টা করব। বাড়ি যাচ্ছি কাল, আর আসবনা এই আপাতত পরিকল্পনা, আর কিছুইনা মানুষ কি বলে বলুক,আমার রাস্তায় চলব, চলতেই থাকব।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।