somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরই নাম কি গনতন্ত্র?

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জলিল চাচা.....
বয়স আনুমানিক ৫৫ হবে,
স্ত্রী আর তিন ছেলে মেয়ে সহ থাকেন
জরাজীর্ন কোন এক কলোনীতে।
জীবনের ১২ টি বছর কাটিয়ে এসেছেন
আবুধাবীতে।ভাগ্যের পরিবর্তন হয় নি,
দারিদ্রতার বেড়াজাল থেকে মুক্তি পান
নি।অভাবের সাথে পাল্লা দিয়ে বেড়েছে চাহিদা।
কিন্তু অর্থ সংকট কমে নি।

১২ বছরের সঞ্চয় ১ লাখ
৩০ হাজার টাকা দিয়ে কিনেছেন
একটা অটো বাইক।যার আয়
দিয়ে কোনো রকমে চলে সংসার আর
ছেলেমেয়ের পড়ালেখার খরচ।নিদারুন
অর্থকষ্টের মাঝেও ছেলেমেয়েকে শিক্ষিত
করার জন্য প্রবল আগ্রহ আছে লোকটার।

একটা বিশেষ এলাকায় আমার প্রায়
প্রতিদিনই যাতায়াত।আমি কতদিন যে জলিল
চাচার অটো তে করে গন্তব্যে পৌছেছি তার
হিসাব নেই।চাচা লোকটা অমায়িক।এক বছর
চাচাকে দেখতে দেখতে কিভাবে যে একটা
সুসম্পর্ক হয়ে গেছে বুঝতে পারি নি।
অনেক সময় আমার ভাড়ার
টাকাটা নিতে চাইতেন
না।আমি একরকম জোর করেই দিতাম।

হরতালের আগের দিন… বিকাল ৫.৪৫।
জলিল চাচার অটো বাইক চলছে রাস্তায়।
হটাৎ ৪-৫ জন হরতাল সমর্থনকারী পিকেটার
ঢিল ছুড়ে মারে অটোতে।অটোর
গতি বাড়িয়ে দেন চাচা।
মোটর সাইকেল আরোহী পিকেটাররা ধাওয়া করে ধরে ফেলে অটোকে.....
জোর করে নামিয়ে দেয় চাচাকে।

চাচার হাজার অনুনয় আর চোখের জলও
থামাতে পারেনি পিকেটারদের।
জ্বালিয়ে দেয় অটোটিকে।সেই
সাথে পুড়ে ছাই হয়ে যায় চাচার ভাগ্য আর
সন্তানদের ভবিষ্যত।

হরতাল আর হরতাল সমর্থনকারীরা এভাবেই
পুড়িয়ে দিচ্ছে চেনা অচেনা কত জলিল
চাচার ভাগ্য।

দিন বদল হয় না এই জলিল চাচার মত
অভাবগ্রস্ত মানুষের। দিন বদল হয় একদল
বড় বড় রাঘব বোয়াল আর সমাজের উচু স্থরের
রাজনীতিবিদদের,যারা জলিল চাচাদের
ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।

এরই নাম কি গনতন্ত্র?

সুব্রত শুভর মতই শুধু চিৎকার
করে বলতে ইচ্ছে করে; অফ যান অনেক হইছে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

সোনালু ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭

সোনালু ফুল
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরার এক পথে দেখে চমকিত
সোনালি সৌন্দর্যে সোনালু ফুল
ঝুলে আছে যেন রমণীর কানের দুল
সূর্যের কিরণে জাঁকালো শোভিত!
সোনালু গাছ গ্রামেই দেখেছি
এর রূপ দেখে বিমোহিত হয়েছি।
লম্বা ফল বলে যাকে বাঁদরলাঠি
বুঝি... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

×