যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষে ভরাডুবি হয়েছে ডেমোক্র্যাটদের
০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষে ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার পার্টি ডেমোক্র্যাটদের। তবে সিনেটে নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। এ পর্যন্ত হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ভোটে রিপাবলিকান পেয়েছে ২৩৪ টি আসন এবং ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ১৮১ টি আসন। আর সিনেটে ডেমোক্র্যাটরা ৫১ টি এবং রিপাবলিকানরা ৪৬ টি আসন পেয়েছে। সকাল ৯টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন সংশ্লিষ্টরা জানায়: অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া এ নির্বাচন নিয়ে মার্কিনিদের আগ্রহও ছিলো প্রচুর। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিয়েছে। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নেভাডা রাজ্যে। সেখানে রিপাবলিকান প্রার্থী অত্যন্ত কাছাকাছি ব্যবধানে হারিয়েছে ডেমোক্র্যাট প্রার্থী হ্যারি রেইডকে। নিয়ম অনুযায়ী এখন হাউজে স্পিকারের দায়িত্ব নেবেন একজন রিপাবলিকান প্রতিনিধি। আর স্পিকার হিসেবে রিপাবলিকানদের পছন্দের মানুষ জন বোয়েনার। ফলাফল ঘোষণার সাথে সাথে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সব বড় শহরে রিপাবলিকান সমর্থকরা উল্লাস শুরু করে।মার্কিন রাজনীতি বিশেষজ্ঞরা আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এ নির্বাচনী ফলাফলকে প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য একটি সতর্ক সংকেত হিসেবেও উল্লেখ করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন