আজ ভালো একটা ভ্রমন করিলাম

... চোখে একটা চশমা লাগাইয়া পুরো ভদ্র দস্তুর হইয়া ট্রেনে উঠিয়া নিজস্ব সিট লইলাম ..ট্রেন ছাইড়া দিল এবং আমি জানলা দিয়া হা কইরা শীতল আবহাওয়া দর্শন করতে লাগিলাম

.. প্রায় আধা ঘন্টা পর ট্রেন একটা ষ্টেশনে দাড়াইলো, আমি ট্রেন থেকে নামিয়া ঘুরতে লাগিলাম | দোকানে বসে চা খেলাম, তারপর একটা বেনসন কিনলাম , এর মধ্যেই ট্রেন ছাড়ার হুইসেল বেজে উঠলো | ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ধীরে দ্রুততর হতে লাগল তার সাথে ব্যাপক ঝাকূনি | দরজার পাশেই বেনসন ধরালাম , টানা শেষ হলে নিজের সিটে গিয়ে বসলাম | কিছুক্ষন পর দেখলাম এক অতি সুন্দরী নারি আমার পাশের সিটে বসলো(কিছুটা পার্ট দেখাইন্না)

.. আমি তার প্রতি গুরুত্ব না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম; কিছুক্ষন পর তার দিকে তাকালাম,দেখলাম তার চেহারায় ভয়ার্থ ভাব ,
জিগ্যাস করলামঃ কোন সমস্যা ??
সে বললঃ তা,দিয়ে আপনার দরকার কি??
( মনে মনে বললাম ওরে আমার ভাব রে :- ) তারপর আবার জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম |
কিছুক্ষন পর সে বললঃ এই সরিষাবাড়ী ষ্টেশনটা কোথায়??
তারদিক তাকিয়ে বললামঃ এইতো সামনের ষ্টেশনটাই (মনে হয় সে চিনে না) |
সে বললঃ ও আচ্ছা |
( তারপর আমি আবার কাজের দিকে মনযোগ দিলাম | )
কিছুক্ষন পর সে বললঃ আপনি সিগারেট খান ??
আমি বললামঃ হুম,কেন??
সে বললঃ বাজে দূর্গন্ধ লাগছে !!
(আমি তো টাশকি খাইলাম :-O আমি খাই তাতে আপনার কি?? মনে মনে বললাম )
এরপর আমি আবার জানালা দিয়ে বাইরে মনযোগ দিলাম | ......... এরপর সে আর কোন কথা বলল না কিছুক্ষনের ভিতর ট্রেন ষ্টেশনে থামলো, সে নেমে পড়ল এবং আমিও নেমে পরলাম এবং বাসায় চলে এলাম |
সব মিলিয়ে ভ্রমনটা ভালোই হয়েছে