ছোট বেলায় গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম | তখন নদীর পাড়ে হাটাহাটি করতে গিয়ে ছিলাম বন্ধুদের সাথে তাও আবার খালি পায়ে | হঠাৎ ভাঙ্গা শামুকের অংশ আমার পায়ে লাগল |
আমার পায়ে খুবই যন্ত্রনা হচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি শামুকের অংশ বের করতে কিন্তু পারি নাই। প্রচন্ড ব্যাথায় আমাকে সবাই ডাক্টারের কাছে নিয়ে গেল। আমি বসলাম। তিনি কথা নাই বার্তা নাই , শেলাই করা সুচ দিয়ে গুতা মারতে শুরু করলো। ভাই কি আর বলবো।
উনার এটিচিউট দেখেই আমি ভয় পাচ্ছি। আমি যে একটা মানুষ এই বিষয়টি তিনি বুঝতেই চাচ্ছেন না। উনার সুচের গুতাই আমি কয়েকবার চিৎকার করলাম। এতক্ষন পর উনি বুঝলেন আমি একটি মানুষ। এবার তিনি বিনয়ের সাথে বলেলন, ব্যাথা লাগছে নাকি? আমি নিশ্চিন্ত হলাম যে, উনি আমাকে এতক্ষনে গরু বলে মনে করেছিলেন। যে চিন্তা সেই কাজ। সংগে সংগে তিনি একটি সিরিঞ্জ বের করলেন আমার পা অবাশ করার জন্য। ভাই ইনজেকশন করার ঘটনা যদি ভিডিও করতে পারতাম, এইটা ফান ভিডিও মুভিতে খুবই নাম করতে পারতো।
উনি সিরিঞ্জটা রেডি করে ঠিক গরুকে যেভাবে ইনজেকশন করে ঠিক সেই ভাবে আমার পায়ে ইনজেকশন করলেন। বিশ্বাস করবেন না- এমন ভাবে, এত জরে ঢুকালেন যে, সুচ টা আমার পায়ে ঢুকে থাকলো আর সিরিঞ্জটা উনার হাতে। বলুন তখন আমার মনের অবস্থা কেমন? তার পর উনি আমার একটি সুচ ভরে নিলেন। এবার ভাই উনি খুবই সতর্কতার সাথে সুচটা পুশ করলেন কিন্তু আমার পায়ের আঙ্গুলের অন্য পাশ দিয়ে বের হয়ে গেল। আমি ছোট বাচ্চার মতো চেচিয়ে উঠলাম। এবার আমার পাশের বন্ধুরা আমাকে ঝরে চেপে ধরলো- গরুর ডাক্টারটা আমার পায়ের কাটাটা বের করলো।
অনুভুতিটা এত বেশি হাস্যকর ও কষ্টকর ছিলো যে, আমি আর বলতে পারছি না।
সাবধান এমন ডাক্টার থেকে!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


