somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গায়ে হলুদের অনুষ্ঠানে যে যে গিফট আইটেম থাকতে পারে...

১৪ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের পরিবারগুলোতে সবসময়ই কম-বেশি বিয়ের অনুষ্ঠান হয়৷বিয়েতে অনেক ঝামেলার জন্য হয়তো গায়ে হলুদের গিফট আইটেম ও অনুষ্ঠানে খেলার জন্য গেমসের আইডিয়া নিয়ে মাথা ঘামানোর মত সময় থাকে না৷অনেক সময় আবার দেখা যায় আইটেম বা গেমস আইডিয়া মনে পড়ে না,বা মেনেজমেন্টের অভাব থাকে৷এই ব্লগে গায়ে হলুদে গিফট হিসেবে কি কি দেয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করবো৷আমার আরেকটা ব্লগে Click This Link চেষ্টা করবো গায়ে হলুদের গেমস আইডিয়া নিয়ে আলোচনা করতে৷

আপনারাও ভালো কোন গিফট আইটেম বা গেমস আইটেম সাজেস্ট করতে পারেন৷সেগুলো এই পোষ্টে এ্যাড করা হবে৷
*******************************************
হলুদে আপনারা আইটেমগুলো মোমবাতির প্যাকেটের আকারের বক্সে ঘুড়ির রঙ্গিন কাগজে মুড়ে দিতে পারেন৷আপনারা চার রঙ্গের চার ধরনের বক্স করতে পারেন৷চার ধরনের বক্সগুলো চার শ্রেণীর মানুষকে দেয়া হবেঃ-
১.পুরুষ,
২.মহিলা,
৩.বাচ্চা,
৪.কমন বক্স (যার ভেতরের আইটেমগুলো উপরের তিন শ্রেণীর মানুষকেই দেয়া যাবে৷উপরের তিন শ্রেণীর আইটেম বক্স যদি সর্ট পড়ে তবে এই বক্স দেয়া হবে৷)৷

আমি ১৫০ জনের জন্য একটি আনুমানিক হিসেব করি৷যেহেতু হলুদে পুরুষের চেয়ে মহিলা ও বাচ্চাদের সংখ্যাই সাধারণত বেশি হয়,তাই মনে করি ২৫ জন পুরুষের,৩৫ জন মহিলার,৩৫ জন বাচ্চার ও ৫৫টি কমন বক্স করতে হবে৷যার যার টাইপের বক্স সেই শ্রেণীর মানুষকে দিতে হবে এবং সর্ট পড়লে কমন বক্স দেয়া হবে৷
*******************************************
এবার আসি কি কি ধরনের আইটেম বক্সে থাকতে পারে৷নিচে এ আইটেমগুলো ৪ টাইপের বক্সে দেয়া যেতে পারে৷পরে ৪টি গ্রুপে ভাগ করা হবে৷

১.টিস্যু,
২.চাবির রিং,
৩.কটনবার,
৪.টুথপিক,
৫.মিনি সাবান,
৬.ব্রাশ,
৭.কলম (মিনি টর্চলাইট সহ),
৮.সিগারেট লাইটার (মিনি টর্চলাইট সহ),
৯.লিচি চকলেট,
১০.অন্যান্য ধরনের চকলেট,
১১.সেফটিপিন,
১২.টিপ,
১৩.কালো ক্লিপ,
১৪.ওয়েফার,
১৫.মিনি টুথপেষ্ট,
১৬.নুপূর,
১৭.চুলের ব্যান্ড,
১৮.ম্যাজিক বল (যা পানিতে ভিজিয়ে রাখলে ছোট থেকে বড় হয়),
১৯.পেন্সিল,
২০.ইরেজার,
২১.গায়ে হলুদ লেখা ব্যাজ,
২২.শার্পনার,
২৩.স্কেল,
২৪.পিং পং বল,
২৫.ছোট খেলনার গাড়ি (যেগুলো পেছনের দিকে টেনে ছেড়ে দিলে সামনে বাড়ে),
২৬.নেইল কাটার,
২৭.ঘরে বার্ন করা গানের সিডি,
২৮.ইয়ো ইয়ো,
ইত্যাদি...
*******************************************
গ্রুপিং--কিছু আইটেম ৪ ধরনের বক্সেই থাকবে৷আবার কিছু কিছু আইটেম অলটারনেটিভলি পরিবর্তন হবে৷যেমনঃ৩৫ জন মহিলার জন্য ২০টি চুলের ব্যান্ড ও ১৫টি নুপূর আনা যেতে পারে যা অলটারনেটিভলি একজনের বক্সে থাকলে আরেকজনের বক্সে থাকবে না৷


১#পুরুষদের বক্সঃ----------------

কমন আইটেম-
১.টিস্যু,
২.চাবির রিং,
৩.কলম (মিনি টর্চলাইট সহ),
৪.সিগারেট লাইটার (মিনি টর্চলাইট সহ),
৫.অন্যান্য ধরনের চকলেট,
৬.গায়ে হলুদ লেখা ব্যাজ,

অলটারনেটিভ আইটেম-
৭.কটনবার,
বা,টুথপিক,

৮.ব্রাশ,
বা,মিনি টুথপেষ্ট,

৯.নেইল কাটার,
বা,মিনি সাবান,

অতিরিক্ত আইটেম-
১০.ঘরে বার্ন করা গানের সিডি,


২#মহিলাদের বক্সঃ----------------
কমন আইটেম-
১.টিস্যু,
২.চাবির রিং,
৩.কলম (মিনি টর্চলাইট সহ),
৪.সেফটিপিন,
৫.টিপ,
৬.কালো ক্লিপ,
৭.অন্যান্য ধরনের চকলেট,
৮.গায়ে হলুদ লেখা ব্যাজ,

অলটারনেটিভ আইটেম-
৯.কটনবার,
বা,টুথপিক,

১০.নুপূর,
বা,চুলের ব্যান্ড,

১১.নেইল কাটার,
বা,মিনি সাবান,

অতিরিক্ত আইটেম-
১২.ঘরে বার্ন করা গানের সিডি,


৩#বাচ্চাদের বক্সঃ
----------------
কমন আইটেম-
১.টিস্যু,
২.চাবির রিং,
৩.কলম (মিনি টর্চলাইট সহ),
৪.লিচি চকলেট,
৫.অন্যান্য ধরনের চকলেট,
৬.ওয়েফার,
৭.গায়ে হলুদ লেখা ব্যাজ,

অলটারনেটিভ আইটেম-
৮.পেন্সিল,
বা,ইরেজার,

৯.শার্পনার,
বা,স্কেল,

১০.পিং পং বল,
বা,ছোট খেলনার গাড়ি (যেগুলো পেছনের দিকে টেনে ছেড়ে দিলে সামনে বাড়ে),

১১.ম্যাজিক বল (যা পানিতে ভিজিয়ে রাখলে ছোট থেকে বড় হয়),
বা,ইয়ো ইয়ো,


৪#কমন বক্সঃ----------------

কমন আইটেম-
১.টিস্যু,
২.চাবির রিং,
৩.কলম (মিনি টর্চলাইট সহ),
৪.লিচি চকলেট,
৫.অন্যান্য ধরনের চকলেট,
৬.গায়ে হলুদ লেখা ব্যাজ,

অলটারনেটিভ আইটেম-
৭.কটনবার,
বা,টুথপিক,

৮.ব্রাশ,
বা,মিনি টুথপেষ্ট,

৯.নেইল কাটার,
বা,মিনি সাবান,

অতিরিক্ত আইটেম-
১০.ঘরে বার্ন করা গানের সিডি,

*******************************************
"আজ ওমুকের গায়ে হলুদ"
হলুদে ফোম দিয়ে যে ব্যানারে কার গায়ে হলুদ তা লেখা থাকে তাতে "আজ ওমুকের গায়ে হলুদ" না লিখে অন্য কিছু লিখতে পারেন৷যেমনঃ

১.আজ ওমুকের গায়ে হলুদ (কমন)
২.আজ ওমুকের হলুদ সন্ধা
৩.আজ ওমুকের হলুদ বরণ
৪.আজ ওমুকের গায়ে হলুদ বরণ
৫.আজ ওমুকের হলুদ ছোঁয়া
৬.আজ ওমুকের গায়ে হলুদ ছোঁয়া
৭.(আপনাদের জানা কোনো কিছু জানালে আপডেট করা হবে)
*******************************************

এছাড়া ও আরো অনেক আইটেম আছে যা আপনারা চকবাজার বা পাইকারি মার্কেটগুলোতে গেলে বাছাই করে কিনতে পারেন৷উপরের আইটেমগুলো চকবাজার বা পাইকারি দোকানে কম দামে কিনতে পারেন৷

আশা করি এই পোষ্টটি আপনাদের কোনো হলুদের আগে যখন মাথা নষ্ট থাকবে তখন খুব কাজে আসবে৷

শুভ হলুদ সন্ধা!!
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×