আজ ৭১-এর কসাই ও জামাতের সহকারি সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার (কাদের কসাই) মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা করা হলো। রায়ে তার ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
৭১-এর অন্যতম শীর্ষ এই কুলাঙ্গারের ফাঁসির রায়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণীত জাতির সন্তান হিসেবে নিজেদের দায়মুক্তির পথে আমরা আরেকধাপ এগিয়ে গেলাম। পাশাপাশি এই রায়ের মাধ্যমে একইসাথে তিনটি অঙ্কের সমাধানও হয়ে গেলঃ
(১) ৭১-এর নরপশুদের দল জামায়াতে ইসলামী এবং তাদের দ্বারা গঠিত আল-বদর ও আল-শামস বাহিনীর কসাই খ্যাত শীর্ষ হায়েনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলো।
(২) যার লঘুদ্বন্দ্বের প্রতিবাদে শাহবাগী চেতনার জন্ম নেয়, সেই কাদের কসাই এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরনের মাধ্যমে বিপ্লবী শাহবাগী চেতনার চুড়ান্ত বিজয় অর্জন।
(৩) মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের দণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম রায়, যার মাধ্যমে পরবর্তী রায়গুলো প্রদানের পথ প্রশস্ত হলো।
''''ধন্যবাদ জানাই এই বিপ্লবী জাতিকে, আন্দোলনের মাধ্যমে এই নরপশুর সর্বোচ্চ শাস্তি আদায় করে নেওয়ার জন্য;
পাশাপাশি সরকারকেও, কোন চাপের কাছে নতি স্বীকার না করে এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরনের জন্য।''
''''জয় বাংলা।''''

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




