যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, সেই শ্রেষ্ঠ সন্তানদের একজনের শাহাদাত বার্ষিকীর দিনেও আমরা দেশব্যাপী নাশকতা সৃষ্টি ও ধংসযজ্ঞের খেলায় মেতে উঠেছি। আমাদের ক্ষমতা দখলের রাজনীতি এতটাই কলূষিত হয়েছে যে, স্বাধীন এই দেশের বয়স ৫০ বছর হওয়ার আগেই আমাদের-ই একটি অংশ স্বাধীনতা বিরোধীদেরকে লেলিয়ে দিচ্ছে স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের হত্যা ও নিরিহ মানুষদের উপর নির্যাতন করার জন্য। আবার আরেকটি অংশ তাদের এই অন্যায়কে দমন না করে নমনীয়তা দেখিয়ে যাচ্ছে নিজেদের ক্ষমতা রক্ষার জন্য।
সত্যিই সেলুকাস...!! কি বিচিত্র আমাদের এই দেশের রাজনীতি...!?
জ়ীবন দিয়ে যে দেশ তুমি স্বাধীন করেছিলে; আজ আমাদের-ই ক্ষমতা দখলের লড়াইয়ের সুযোগ নিয়ে তোমার আত্মত্যাগের দিনেও সেই দেশেই অরাজকতা সৃষ্টির মাধ্যমে দাপট দেখিয়ে বেড়াচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি ৭১ এর সেই শেয়াল-শকুন আর হায়েনার দল।
তাই জানি আজ আর আমার ক্ষমা চাওয়ার মুখ নেই,
তবুও ক্ষমা করে দিও হে জাতির সর্বকনিষ্ঠ শ্রেষ্ঠ সন্তান...
ক্ষমা করে দিও তুমি হে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


