somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি নিতু বলছি

০৪ ঠা জুলাই, ২০২১ ভোর ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি নিতু বলছি
অতৃপ্ত আত্মা

হ্যালো, আমি নিতু বলছি,
মানে আশফাক নিপুন নিতু
এবার, অবশ্যই চিনতে পেরেছো?
এখন কিন্তু আর ফেইক ফেইক বলছিনা, তোমার সত্যিকারে নিতুই বলছি,

জানো তো, আজ ৪ঠা জুলাই?
মানে, এখন ঠিক তেসরা ও চৌঠা জুলাই, রাত ৪টা বেজে বিশ মিনিট ছুঁই ছুঁই।

তোমার কি মনে পড়ে?,আজ থেকে, ঠিক আটচল্লিশটি বছর আগে,
জাস্ট এই সময়েই,আজকের মতই ঝুউম বৃষ্টি ঝড়ছিলো আকাশে।

টিনের চালে, বৃষ্টির ঝুম ঝুম শব্দে,
চারদিক একদম একাকার।
কত্ত সুন্দর এক রোমান্টিকতা বিরাজ করছিল ।


তারপর, তারপর, হঠাৎ তুমি, ফোন দিয়ে বসলে,
ফিস্ ফিস্ করে, জাস্ট ছয়টি শব্দে বললে,
নিতু, নিতু, আমি তোমাকে ভালোবাসি,,, ভালোবাসি।

আমার হাতের মৃদু কম্পন, চোখে আনন্দের -অশ্রু ,
আর হৃদয়ে একবুক স্বপ্ন নিয়ে সেদিন বলেছিলাম,
আমিও তোমাকে ভালোবাসি।

কেমন জানি এক শিহরিত অনুভূতি, অনিয়ন্ত্রিত সুখ, সুখের উত্তেজনা,
বিদ্যুৎবেগে শরীরের নিচে দিকে নেমে গেলো।
সেটা আমি উপভোগই করেছিলাম।
পুরোটাই, পুরোটাই মানে, পুরোটাই, এখনও সেটা ভুলতে পারি নি।


কিন্তু, কিন্তু, হঠাৎ করেই, আমাদের সেই, তিল তিল করে গড়ে তোলা ভালোবাসা,
ধীরে ধীরে, তার রং হারাতে শুরু করে।

আজ, আমরা আটচল্লিশ বর্ষ পূর্তি উদযাপন করতে পারতাম,
আমরা চার চরটি যুগ হিসেব করে করে উদযাপন করতে পারতাম।
যেটা কিনা শতবর্ষকে ছাঁপিয়ে,
মহাকালের সেই অসীম বর্ষ থেকে বর্ষে,
যুগ থেকে যুগান্তরে দাপিয়ে বেড়াতো,
কোটিবর্ষ হয়ে স্বর্ণাক্ষরে লিখা হয়ে থাকতো।

কিন্তু না, আমরা,,আমাদের ভালোবাসাটিকে গলা টিপে হত্যা করেছি।
২৭৩ দিনে থমকে গিয়েছিল আমাদের সদ্য জন্ম নেয়া লাল টুকটুকে ভালোবাসাটি ।
আমি হেরে গেছিলাম, আমরা হেরে গেছিলাম।


জানো, আমি তারপর থেকে, কত্ত ভালোবাসাকে খুঁজেছি,

প্রতিনিয়ত জীবনে আসা ভালোবাসাকে জিজ্ঞাসা করেছি,
তুই গন্ধে, দেখতে, আকার বা আকৃতিতে কেমন?

আমি তার গন্ধ শুঁকেছি, রং দেখেছি, আকার, আকৃতি সব তন্ন তন্ন করে পরখ করেছি,
কিন্তু, সেই ২৭৩ দিনের ভালোবাসার মতো, আমি আর দ্বিতীয়টি খুঁজে পাইনি।

আজ, আমি একা চলতে শিখে গেছি।
নতুন, অজানা, অচেনা, বিভৎস একজনকে আপন করে নেয়ার চেষ্টা করে যাচ্ছি।
পারি নি, আমি পারি নি, তাকে আপন করে নিতে।

আমি পারি না ভুলতে, আমি জাস্ট তোমাকে ভুলতে পারিনা।

মাঝেমাঝে,মনে হয়, যদি হৃদয়টাকে, বুক চিরে,
বের করে এনে, দুই হাতের মুষ্ঠিতে নিয়ে,
শক্ত করে চেপে ধরে, ফিনকি দিয়ে রক্ত চারদিকে ছড়িয়ে ছিঁটিয়ে,
ছিন্ন- বিচ্ছিন্ন করতে পারতাম।
তাহলে হয়তো মন থেকে চিরতরে মুছে ফেলতে পারতাম।

যাহোক, ভালো থেকো, এতরাত্রে তোমাকে বিরক্তই করলাম।

বিদায়....

ছবিঃ সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×