তোর কারণে
১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'দৃষ্টি হঠাৎ ঝাপসা লাগে,
গলার মাঝে তরলতম -
শক্তকিছু আটকে আসে।
পেটের মাঝে সুড়সুড়িয়ে,
কি এক আজব অনুভূতির -
নাম না জানা আবেশ লাগে।
তোর কারণে, কেবল শুধু -
তোর কারণেই এমন কিছু,
তোর বারণে, কেবল শুধু -
তোর বারণেই উধাও যিশু! '
~~~ কবিরা সব মনের কথা -
গোপন করে, এমনি করেই কাব্যে বলে।
আমরা (পাঠক) শালার বেকুব, ভোদাই,
এসব পড়ে ঝলসে যাওয়া -
আবেগ নিয়ে হামলে পড়ি;
আবার কোথাও উল্টো বুঝি।
আমি শুধু এটুক জানি -
'তোর কারণে, কেবল শুধু -
তোর কারণেই এমন ঘটে।'

আমি যে এই সর্বাংশেই
তোরই সাথে, আগে - পরে,
মধ্যখানে একটুখানি ফারাক থাকে।
[এক বছর পূর্বে ফেসবুকে প্রকাশিত]
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুন
খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯

ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা...
...বাকিটুকু পড়ুন