somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিল্লিতে বাংলাকে দ্বিতীয় ভাষা করার দাবি

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের রাজধানী দিল্লিতে হিন্দির পর দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে বাংলাকে জায়গা দেওয়ার জোর দাবি উঠছে। কালী পুজার পর মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত, প্রধানমন্ত্রী এবং প্রয়োজনে রাষ্টপ্রতির সঙ্গে দেখা করে আন্দোলনকারীরা তাদের এই দাবির কথা জানাবেন।

রাজধানী দিল্লিতে বর্তমানে প্রায় ২৫ লক্ষ বাঙালি বসবাস করেন। এ ছাড়াও আংশিকভাবে থাকে প্রায় ১০ লক্ষ বাঙালি। আর প্রতিদিন বহু বাঙালি পর্যটকের আনগোনা রয়েছে ওই শহরে। দিল্লিতে ১৪টি বাংলা মিডিয়ামের স্কুল রয়েছে। সদ্য শেষ হওয়া শারদীয় উত্সবে এবার ওই শহরে বাঙালিদের অধিপত্য প্রমাণ করেছে প্রায় অর্ধসহস্র মন্ডপের দুর্গা পুজা। শহরের এমন কোন এলাকা নেই যেখানে দুর্গা পুজা হয়নি। আলোকময় ছিল গোটা রাজধানী। কলকাতার মতোই পুজার জন্য দিল্লি ট্রাফিক পুলিশকে নিতে হয়েছে বাড়তি পরিকল্পনা। যেমন দিল্লি পুলিশ নিরাপত্তার বজ্র আটুনিতে মুড়ে দেওয়া হয়েছিল দেশটির প্রশাসনিক নগরিকে। এই সব আয়োজন হয়েছিল বাঙালিদের উত্সবকে ঘিরেই। আর সে কারণেই নতুন করে এই দাবি জোরালো হচ্ছে ওই শহরে। বাঙালি বসাবসের পরিসংখ্যানে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।

বিশ্বের বাঙালি বসাবসের সংখ্যার দিক থেকে জায়গা না পাওয়ার পরও দক্ষিণ ভারতের কর্নাটকে বাংলা ভাষা দ্বিতীয় দাপ্তরিক বা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। তবে কেন এতো সংখ্যক বাঙালি বসাবাস করে রাজধানী দিল্লিতে বাংলা ভাষা স্বীকৃতি পাবে না। ঠিক এমন প্রশ্ন তুলে দিয়েছেন বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির সাধারণ সচিব সুভাষ রায়। তার দাবি, এক সময় দিল্লিতে বাংলার জয়জয়কার ছিল। কিন্তু যেকোনো কারণেই হোক বাঙালিদের নিরুত্সাহিত করার জন্যই পরিকল্পনা করে বাংলাভাষাকে দাবিয়ে রাখার চেষ্টা চলছে। যে কারণে প্রবাসী বাঙালিদের ছেলে-মেয়েরা ভাল স্কুলে ভর্তি হতে পারছে না। প্রায় এক ডজনের বেশি বাংলা স্কুলে ভর্তির সময় যুদ্ধ বেধে যায়। হিন্দির দাপটে আমাদের ছেলেমেয়েরাও বাংলা ভুলতে বসেছে। তাই এখনই এই দাবির পক্ষে জোরদার আন্দোলনে নামার কথাও জানান সুভাষ বাবু। কালী পুজার পর থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের সঙ্গে দেখা করে এই দাবিতে স্মারকলিপি দেবেন। এরপর তারা প্রধানমন্ত্রী প্রয়োজনে রাষ্ট্রপতির দারস্থ হতে পারেন
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×