মাগো তুমি দেখাইওনা অলসের ভয় ।
জেনে রেখো তোমার ছেলে অলস কভু নয় ।
পাঠে দেব মনোযোগ পড়বো নিত্য দিন ।
শত খ্যাতি করবো কামাই বাঁজবে সুখের বীণ ।
অলস বলে না বকিয়ে আশ্বীর্বাদ দিও ।
মহত্ বড় মানুষ হব তুমি দেখে নিও ।
চেষ্টায় হবে জয় আল্লাহ তায়ালা কয় ।
আজ থেকে করবো নাকো পাঠে নয় ছয় ।
হে রহিম রহমান দয়া কর মোরে ।
চিত্ত আমার ভরে দিও বিদ্যার সাগরে ।
মহান তুমি সবাই জানি ।
বানাও তুমি আমায় জ্ঞানি ।
আমার পানে হইও নাকো তুমি নির্দয় ।
তোমার দয়ায় মায়ের আশা পূর্ণ যেন হয় ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



