।। গোআ'র হয়নি ফাঁসি ।।
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[ছড়াটি গোলাম আযমের ফাঁসির আদেশ না হওয়ার ক্ষোব ও দুঃখ থেকে তাৎক্ষণিকভাবে লিখেছিলাম কিন্তু কোথাও প্রকাশ করা হয়নি। পুরোপুরি প্রাসঙ্গিক না হলেও মানুষরূপী এ জানুয়ারের মৃত্যু সময়ে প্রকাশ করলাম। কারণ না করলে হয়তো এর প্রাসঙ্গিকতা আরও হারাবে।]
।। গোআ'র হয়নি ফাঁসি ।।অপ্রিয় হলেও সত্যি এটি
গোআ'র হয়নি ফাঁসি
ফাঁসি'র জন্য বয়স নাকি তার
হয়েছে অনেক বেশী।
খবর শুনে আক্কেল গুরুম
মন বসে না কাজে
মানুষ, পাখি, বৃক্ষ, পশু
সব মরে যায় লাজে।
শিশু কাাঁদে, যুবা কাঁদে
কাঁদে মুক্তি সেনা
বুকে পাথর নিয়ে কাঁদে
নিঃস্ব বীরাঙ্গনা।
ক্ষুবের আগুন জ্বলে দ্বিগুন
পথ কোন নেই জানা
আদালতের রায়ের ছুতায়
বলতে সবই মানা।
কিংকর্তব্যবিমূড় হয়ে
ফোঁসছে দেশবাসী
প্রাণের দাবী একটি তাদের
গোআ'কে দাও ফাঁসি।
রায় হলেও শেষ হয়নি সব
আছে সবার জানা
আপীলেতে ফাঁসি হতে
নেই তো কোন মানা।
সবাই মিলে পারলে দিতে
গনদাবীর গোতা
মূহুর্তে দেখো সরে যাবে
বয়স নামের ছুতা।
বয়স যদি এতই বাঁধা
বুঝাও জনতারে
নূরেমবার্গ যে দিল ফাঁসি
ঘাটের মরাটারে।
নিরাশ যতই হইনা কেন
বুকে বেঁধেছি আশা
গনরোষে হবেই নির্মূল
রাজাকারের বাসা।
সময় ক্ষেপন আর যেন নয়
ওহে দেশবাসী,
কোমর বেঁধে নামো পথে
পেতে ওদের ফাঁসি।
বাঁধা যতই আসুক কঠিন
কাজে নয় আর ফাঁকি,
যুদ্ধাপরাধী ঘরে রেখে
যুদ্ধ শেষ হয় নাকি?
জয় আমাদের হবেই হবে
শোন আসল খবর
নূতন প্রজন্ম দেবেই দেবে
রাজাকারের কবর।।
দ্রষ্টব্যঃ গোআ'র পূর্ণরূপ গোলাম আযম, মানুষের পশ্চাৎদেশ নয় ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন