somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পাবনার তাঁরছেড়া বালক
মনের আবোলতাবোল চিন্তাগুলো সাজিয়ে গল্পে পরিনত করতে চাই। কখোনও গল্প হয়। আবার কখোনও হয় না। ভাল লিখতে জানি না।তবুও লিখি। কারন এটা শখ হয়ে গেছে। আরর এই শখ জেকে বসেছে।

মনুষত্য

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশিকের মুখের হাসিটা সবসময় মুখে লেগেই থাকে।তাকে কেউ হাসি ছাড়া কমই দেখেছে বা এখনও দেখে।

অফিসে সবাই এসে যার যার মত কাজ করছে।কিন্তু আশিকের কোন খবর নেই। আসতে আসতে অনেক দেরি করে ফেলল।এর মধ্যে বস এসে কয়েকবার আশিকের খোজ করেছে।

আশিক বসের রুমে থেকে সাভাবিক ভাবে তার চেয়ারে এসে বসে পরলো।সবাই অবাক হয়ে আছে।বেপার কি?বসের রুম থেকে তো কারো হাসি মুখে ফেরার কথা না।

কৌতুহলবসত একজন জিজ্ঞেস করে ফেলল
-বেপার কি? বস কিছু না বলেই ছেড়ে দিল?
-বলবে না কেন?অনেক কিছু বলেছে।
-তাহলে আপনি হাসি হাসি কেন?
-তো কি কাঁদবো নাকি?

আশিক অফিস করে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ভালভাবেই ফিরলো।সাথে বলে দিল আজ থেকে ব্রেকাপ। আশিক সেদিকে না ভেবে চলে আসলো বাসায়।

আজকে আশিকের ফোন না বাজায় ওর বন্ধু জিজ্ঞেস করলো
-কিরে আজ তোর অপ্সরীর ফোন আসে না কেন?
-ব্রেকাপ হয়ে গেছে।
-এত সহজ ভাবে বলতে পারলি!!
-তো কি কেদে কেদে বলবো?
-ভালবাসিস না মেয়েটিকে?
-হ্যা।
-তাহলে।
-তাই বলে কি দুঃখ পাব।
-তুই জিবনে কোনদিন দুঃখ পেলি না।আর তোকে কাঁদতে দেখলাম না।

আজও আশিক অফিসের দেরি করে ফেলেছে। কিন্তু আশিক ওইসব ভাবে না।আজও ঝাড়ি খেতে হবে।তবুও রিক্সাওয়ালাকে বলল
-ভাই। তারাতারি যান।অফিসে দেরি হয়ে যাচ্ছে।
-যাচ্ছি তো।
-আরেকটু তারাতারি যান।

রিক্সায় বসে পাশের অনেককিছুই চোখে পরছে। হঠাৎ রিক্সাওয়ালাকে বলল
-এই আস্তে যান তো।
-আস্তে যাব কেন?
-তাহলে ওইদিকে দাড়াও।
-অফিসে দেরি হবে নাকি আপনার।
-হয় হোক।

আশিক রিক্সা থেকে নেমে রাস্তা পার হয়ে একটা বুরো মহিলার কাছে গেল।আর এই কারনেই রিক্সা থেকে আশিক নেমেছে। বুড়ো মহিলাটি রাস্তা পার হওয়ার জন্য কারো সাহায্য চাচ্ছে। কিন্তু সবাই তাকে নিয়ে উপহাস করছে।

আশিক কাছে গিয়ে বলল
-কি হয়েছে আপনার?
-আমায় রাস্তাটা একটু পার করে দাও বাবা।
-আচ্ছা।
-অনেককে বললাম। সবাই হাসাহাসি করলো।কিন্তু কেউ সাহায্য করলো না।
-আমার সাথে আসুন।

রাস্তা পার করে দিয়ে আশিক চলে যাচ্ছিল হঠাৎ বৃদ্ধ মহিলাটি বলল
-দাড়াও বাবা।
আশিক কাছে গিয়ে দাড়াতেই মাথায় হাত বুলিয়ে বলল
-অনেক বড় হও বাবা। সারাজীবন সৎপথে চলো।
কথাটা শুনে আশিকের চোখে পানি চলে আসলো। বৃদ্ধ মহিলাটি বলল
-কাঁদছ কেন বাবা?
-না তেমন কিছু না।

আশিক রাস্তা দিয়ে যাচ্ছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। অনেকদিন পরে আজ আশিক কাঁদছে। শেষ কেঁদেছিল আশিকের মায়ের মৃত্যুর দিন।তারপরে আর কোনদিন কাদে নি।তার মধ্যে একটা মানুষ আসে সেটা আশিক ভুলে গিয়েছিল। আজ আশিক বুঝলো আশিকও একজন মানুষ। সেও কাঁদতে জানে...
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×