এনাক্ষী সহ্য শক্তি হারাতে বসেছি। প্রার্থনা কর এই দফায় যাতে উর্ত্তীণ হয়ে যাই
০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃত্যুর স্বাদ গ্রহণ করিনি তাই আমার অবস্থা এর সাথে তুলনা করতে পারছি না। তবে এই নিশ্চয়তা দিতে পারি এটি এর থেকে কম কিছু হবে বলে মনে হচ্ছে না। দুনিয়ার সকল কাজ করছি কোথাও মনোযোগ দিতে পারছি না। হাসতেছি কিন্তু বুক বার হয়ে আছে। কী যেন আমার পাজরের হাড়ের অভ্যন্তরে লুকানো সব অঙ্গ প্রত্যঙ্গ শুষে নিচ্ছে।
এইটা ব্যাখা মনে হয় করা যাবে না। এই অনুভুতি আগে কোন দিন পেয়েছি বলে স্মরণ করতে পারছি না। পৃথিবীর কেউ যাতে এমন যন্ত্রণা দিয়ে না যায়। নুসরাত ফাতেহ আলী খানের কথা মনে পড়ছে আজ" ইয়ে আক কী দারিয়া হ্যা ডুব কে জানে পাড়ে গা।" এই আগুন বাস্তবে হলে ভাল হত। যখন শরীর পুড়ত মস্তিষ্কের অন্য কিছু ভাবার সময় থাকতো না। বুকের ভিতর শীতল স্রোতের নদীর ভয়ে যাওয়ার প্রশ্নই উঠতো না।
অনিশ্চয়তা আমকে খুড়ে খুড়ে খাচ্ছে। আর আমি কম বেশি অভিনয় করছি একে হালকা করার। জানি না এরই মাঝে কখন স্যানিটি হারায়। আর কোন অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে নেই। প্রতি নিয়ত এমন জ্বলতে আর ভাল লাগছে না। মানে আমি আর সইতে পারছি না। খুব অসহ্য লাগে সময়ে সময়ে। ইচ্ছে হয় একে বিসর্জন দিয়ে দেয় একবারে। যেইখানে কোন আশাও অবশিষ্টও থাকবে না। না এর মানে যে আমি কোথাও চলে যেতে চাই তা না। আমি আর নিতে পারছি না।
আজ ভাবছি অনুভূতি একটু কম হলে ভাল হত। একটু বোকা হলেও মন্দ হত না। আত্মনিয়ন্ত্রণের মন্ত্র শেখা জরুরি। কিভাবে নিজেকে নিজের থেকে বাচিয়ে রাখা যাই তাও শেখা জরুরি। এই না হলে আমি স্থির হয়ে বসতেও পারছি না।
আর লিখতে পারছি না।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমুদ
সাইফুল ইসলাম সাঈফ
সে এক রাজ্যে রাজার রাজকন্যা
তাঁর রূপ, লাবণ্য, গড়নে মুগ্ধ!
সে বিকশিত গুণবতী
তাকে দেখে জাগে মনে প্রীতি!
তাঁর খুব রাগ কিন্তু মায়াবতী
তাকে দেখলে উদ্ভূত হয় প্রেম রাতারাতি।
সে উড়ে নীল আকাশে
আমি কাতর... ...বাকিটুকু পড়ুন

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫
প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন
Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:
“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন