somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনাক্ষী তা যেন শুধু কল্পনাই হয়

১৩ ই জুলাই, ২০২৩ রাত ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন এখনো লেখা হয়। যেমনটি আগেও হতো। এখনও ভোর হয়, সময় মতো সন্ধ্যা নামে। আগে তোমার সাথে স্বপ্ন তৈরি হতো এখন স্মৃতির পুনরাবৃত্তি হয়। আগে বর্তমান ছিল, ভবিষ্যৎ ছিল। এখন অতীত। আর যে দিন পার করছি তা শুধু ফেরারি আসামির। এখনও দাত ব্রাশ করি, মুখ পানি দেই তবে সামনের আয়না টায় তাকানো হয় না। ভয়। অন্যকে না। নিজেকে দেখার ভয়। নিজেকে কখন ভয় করে জানেন তো? যখন নিজের কাছে হেরে যাবেন। তখন ভয় হয় এর মুখোমুখি হয়ে বোধহয় টিকে থাকা যাবে না। যেন মহা প্রলয়কে এড়িয়ে যাচ্ছি।
কল্পনা, কারো নাম নয়। বুকে বয়ে চলা স্রোতস্বিনীর ঠান্ডা জল প্রবাহ আর কেড়ে নেওয়া ঘুম। এই এমন এক কল্পনা যেইখানে আমি আর বেচে থাকি না। দেহ থাকে। তুমিও থাকো। সমাজের সবাই থাকে। আমার মা ভাইও থাকে। সাথে তাদের অস্তিরতা। ঠিক আমার হৃদয়ের মতো। চেনা মুখ গুলো আয়না মনে হয়, তাই একই বাতাসে শ্বাস প্রশ্বাস চললেও অস্তিত্বহীন হয়ে পড়ে থাকি। মাঝে মাঝে পালিয়ে যাই। একবার আটলান্টিক পাড়ি দিয়েছিলাম। ওই পারে বসে শুধু ৪ জন আমাকে এই মাটির কথা মনে করিয়ে দেয়। তাদের সবার সাথে আমার অবিচ্ছেদ্য বন্ধন। তিনজন বর্তমান আর একজনের আসার অপেক্ষা। দেখা হয় না কত বছর। মা আর ভাইকে মনে পড়ে খুব। তাদের মলিন মুখ। অপেক্ষা তাদের। এই একটি দৃশ্য আমাকে আমার পাড়ি দিতে বাধ্য করে হাজার হাজার মাইল।
একজন আমার সাথে বসবাস করে। মাঝে ওকে ভুলিয়ে দেই। তবে তা পানীয় কিংবা ধূমপানে নয়। তা তো কবে ছেড়েছি। ওদের ছেড়েছি সাথে কিছুটা সুখ স্মৃতিও সেই লেকে কিংবা ঘাসে। কোথায় গড়িয়ে পড়েছে কে জানে। তবে আজও অম্লান তুমি। ভুলে যাওয়ার চেষ্টায় স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছো। এখনও আকাশ দেখি। কী দেখি জানি না। মাঝে চাঁদ উকি দেয়। ঝকঝকে চাঁদ আলো জলমলে। শুভ এখনও মেঘ হয়ে ভেসে বেড়ায় তার ঘা ঘেসে। মাঝে মাঝে পরক করতে পারি না চাঁদ না মেঘ শুভ হয়ে ভেসে বেড়ায়। এতো আলোতে মাঝে মাঝে চোখ খেয় হারিয়ে ফেলে। চোখে জমা থাকা ফারাক্কার জল চাদের আলোতে প্রিজমের কাজ করে। আর ভাসতে থাকে কারো মুখচ্ছবি। তবে আজ বুঝতে পারি না তা মলিন নাকি হাস্যোজ্জ্বল। এখনও দিব্যি আছি। রোজগার করি। বাসায় ফিরি। খাবার টেবিলে সবার সাথে জমিয়ে আড্ডা দেয়। ভাইয়ের ছেলে মেয়ে গুলো নতুন জীবন দিচ্ছে যেন। ওদের দেখলে কয়টা বছর বেশি বাচার ইচ্ছে হয়। এক সময় নিজ রুমে আবদ্ধ হয়। স্বেচ্ছায় কারাবরণ একই বলে বোধহয়। একটি প্রশ্নের উত্তর খুজি। সৃষ্টি থেকে আজো অব্দি সবাই এই খুজছে। প্রশ্নটিই শুধু ফন্টের সাইজে বড় হতে থাকে। উত্তর? এই কী আবার থাকে। স্রস্টা তো নই আর। চাইলে নতুন করে সব গড়ে তুলা যাবে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

×