ভ্রমণ বিন্দু
২৫ শে মার্চ, ২০১০ সকাল ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা নামের মেয়েটির মাঝে মাঝে ফিরে যেতে ইচ্ছে করে। নামহীন বাতাস যখন দোতলায় এসে টেবিলের নিচে দাপাদাপি করে, অপরূপ প্রেম প্রেম খেলায় মগ্ন হয় অগোছালো শাড়ির বাজুতে; পথ ভোলাতে ভোলাতে বইয়ের আলুথালু পাতাকে দ্যায় নিষিদ্ধ পলাতকা স্বাদ, কবিতা তখন প্রিটেন্ড প্রেমিকটির নিষ্ঠুরতার কথা ভেবে ঈর্ষিত হয় নামহীন বাতাসের প্রতি, অগোছালো শাড়িটির প্রতি, আলুথালু বইয়ের পাতটির প্রতি! ফিরে যেতে ইচ্ছে করে তার- সাথে করে নিয়ে যেতে ইচ্ছে করে এইসব ভালোবাসা বিহীন রোমাঞ্চের কদর্য প্রয়াস, এইসব নগ্ন নষ্টামী, প্রতারণা-ঈর্ষা--এইসব মুখোশ! কখনো কখনো, ভাবে সে; নিরালায় নিস্তব্ধ বালুচড়ে শুয়ে শুয়ে পড়ে যাবে অতীত লেখনী সব ব্যক্তিগত বিকেল জোগাড় করে। অতীত নামক গর্ত খুঁড়ে সময়ের ক্ষমাহীন প্রকোষ্ঠে জমা হবে এইসব অসুস্থ বর্তমান। ফিরে যাবার বিন্দুটি ক্রমশঃ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আসে।
কবিতা নামক মেয়েটি অচেনা এক বিন্দু থেকে অন্য আরেক অচেনা বিন্দুতে নিরলস ভ্রমণ সারতে চায়!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন