somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার স্বপ্ন কি? দুনিয়াকে দেখা নাকি দেখানো?

০৫ ই জুন, ২০২১ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজয়ী হওয়ার জন্য সাধারণ চিন্তাভাবনা আর সাধারণ কাজের থেকে অনেক বেশি কিছু করতে হয়। যদি বড় হতেই হয় তাহলে সমুদ্রের মতো বিশাল হও। যাতে লোকেদের চক্ষু ছাড়িয়ে যায় তোমার ক্ষমতা মাপতে গিয়ে। এই পৃথিবীর কিছু মানুষ আছে যারা নিজেরা ভেঙ্গে পড়ে আবার কিছু মানুষ আছে যারা রেকর্ড ভেঙ্গে ফেলে। আর যারা রেকর্ড ভেঙ্গে ফেলে, তাদেরকে দেখে সারা দুনিয়া অনুপ্রেরণা নেয়। এখানে ৯৫% মানুষ দুনিয়া দেখতে আসে আর স্রেফ ৫% মানুষ দুনিয়াকে দেখাতে আসে। তোমার স্বপ্ন কি? দুনিয়াকে দেখা নাকি দেখানো? 
জীবনে সবাই সফল হতে পারেনা। সফলতা শুধু তারাই পায় যাদের ভাগ্য ভালো হয়, আর নয়তো যারা অনেক বেশি পরিশ্রম করে। কিন্তু দুঃখের বিষয় এটা যে, সবার ভাগ্যই সর্বদা ভালো হয়না। আর পরিশ্রম সবার দ্বারা করা সম্ভব ও হয়না। মনে রাখা উচিত দুনিয়ার সবচেয়ে প্রিয় ও কাছের মানুষটা তোমার সাথে বেইমানী করলেও পরিশ্রম কখনোই তোমার সাথে বেইমানী করবেনা। যদি স্বপ্ন থাকে তোমার কিছু পাওয়ার, কিছু হওয়ার, যেটা তুমি আজ পর্যন্ত হতে পারোনি, তাহলে তোমাকে আজ থেকে সেটাই করতে হবে যেগুলো এখনো পর্যন্ত তুমি শুরুই করোনি। মনে রাখা উচিত যে, সামনের প্রবলেম যদি অনেক বড়ই হয় তবে এর পেছনের সফলতা তার চেয়ে ও বড় যা তোমার জন্য অপেক্ষা করছে। কারণ যে মানুষ গুলো দিন রাত এক করে দেয় নিজের স্বপ্নের জন্য, সমস্ত কিছু ভুলে যায় নিজের লক্ষ্যের জন্য, তাদের ভাগ্যের দরজা চিরকাল বন্ধ থাকেনা। জীবনে যা কিছুই পেতে চাও সেগুলো পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আর সেটা করা এখনই শুরু করো। কখনো ভিরের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না। তবে ভির জমে যাবে এরকম কিছু কাজ অবশ্যই করো। নিজের জন্য না হলেও সেই মানুষ গুলোর জন্য করো, যারা তোমাকে অসফল হতে দেখে মজা পায় হাসতে থাকে। আর হ্যা, বড় হতে হলে তোমাকে পরিশ্রম করতেই হবে। কারণ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এরি মধ্যে এটাও মনে রাখা জরুরি যে, শুধু কায়িক শ্রমের মাধ্যমে রৌদ্রে পুড়ে  শরীরের ঘাম ঝড়ানোকেই পরিশ্রম বলে না। বড় বড় সফলতার ক্ষেত্রে মেধা শ্রমের কোন বিকল্প নেই। এই দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার জীবনে কোন সমস্যা নেই। না এখানে এমন কোন সমস্যা আছে যার কোন সমাধান নেই। কারণ লক্ষ্য সেটা যত দুরেই থাকুক, সেখানে পায়ে হেটে ও পৌঁছানো সম্ভব। নিজের চিন্তা ভাবনাকে এতোটাই উঁচু রাখো যে, লোকেরা তোমার ভাবনাকে শুনে ভাবতে বসে যায়। কারণ এরকম লাখো মানুষ আছে যারা শুধু হেরে যাওয়ার ভয়ে কখনো কোন অ্যাকশনই নেয়নি। শুধু জীবন ভর আপসোস করে গিয়েছে। কারণ তারা স্বপ্নের মধ্যে জীবন্ত থাকতো, নাকি নিজের ভিতরে স্বপ্নকে জীবন্ত রাখতো তা নিজেই জানেনা। কারন তাদের মধ্যে ভয় ছিলো তারা হেরে যাবে না তো! আর এই ভয়ের সাথে জেতার একটাই উপায় আছে যে, এটাকে দেখা মাত্রই তুমি এটাকে শেষ করে দাও। নিজের ভিতরে দীর্ঘদিন পুষে রেখোনা। "ভয়" এর অর্থ ২ টা দ্বারায়। 
১. সবকিছু ভুলে গিয়ে ময়দান ছেড়ে পালিয়ে যাও
২. সবকিছু সহ্য করো আর একদিন মাটি ফুরে আকাশে ওঠো।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২১ সকাল ১১:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×