somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ভালবাসা" কি পদার্থ?  নাকি শক্তি ??

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উত্তরে হয়তো অনেকেই বলবেন এটা পদার্থ হওয়ার প্রশ্নই আসেনা।
আমিও সেটাই জানি, তারপর ও একটু বলতে আসলাম হয়তো ভিন্নভাবে। একটু পরোক্ষভাবে চিন্তা করুন তো! যে কেউ কিছু বললে তাতে তেমন কোন কর্নপাত দেইনা অথবা কিছু যায় আসেনা। কিন্তু ভালবাসার মানুষের একটা উচ্চারিত শব্দ আমরা অনেকবার ভেবে দেখি। ১/২ মন ওজন বহন (সহ্য) করতে পারা মানুষটাও ভালবাসা থেকে পাওয়া কষ্ট একটুও সহ্য করতে পারেনা। ভালবাসা থেকে পাওয়া কষ্টের ওজন এতোটাই বেশি হয় যে সহ্যশক্তি সেখানে কাজ করেনা। অর্থাৎ ভালবাসার যথেষ্ট ওজন আছে।

এরপর আবারও একটু পরোক্ষভাবে চিন্তা করলে দেখতে পাবেন যে, আপনার হৃদয় জুড়ে বসবাস করে আপনার প্রিয় মানুষটা যাকে আপনি এত্তগুলা ভালবাসেন। ভালবাসার মানুষটা ছাড়া অন্য কাউকে হৃদয়ের একবিন্দু জায়গা দিতে ও আপনি রাজি নন। মানে হৃদয়ের পুরোটাই আপনার ভালবাসার মানুষটার দখলে। অর্থাৎ ভালবাসা জায়গাও দখল করে।

অবশেষে আরেকটা বার পরোক্ষভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন তবে এক্ষেত্রে একটু উদাহরণ দেয়া যাকঃ ধরুন আপনার সামনে একটা লোক আরেকজন মানুষের সম্পর্কে কিছুটা কটুক্তি করলো যাকে আপনি চিনেন না। সেক্ষত্রে কিন্তু আপনার কোন উত্তেজনা বা প্রতিবাদ কাজ করে না। কিন্তু সেই একই ব্যক্তিই যদি আপনার সামনে দারিয়ে আপনার ভালবাসার প্রিয় মানুষের সম্পর্কে সামান্য অসংগতি পুর্ন কিছু ও বলে তখন আপনার রিএকশন টা কেমন হবে ভাবুন তো একবার। অবশ্যই আপনি সহ্য করতে পারবেন না বলেই সাথে সাথে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে বলা থেকে বিরত রাখবেন বা বলতেই দিবেন না। মানে আপনার ভালবাসার মানুষের জন্য ঐ ব্যক্তির কথা বলার স্বাধীনতাকে আপনি বাধা দিবেন। তাহলে কি বুঝলেন? অর্থাৎ ভালবাসা বাধা ও সৃষ্টি করতে পারে।

তাহলে এই তিনটা অপশন একত্রে করলে আমরা পাইঃ
১. ভালবাসার ওজন আছে,
২. ভালবাসা জায়গা দখল করে এবং
৩. ভালবাসা বাধা সৃষ্টি করে।

অপরদিকে আমরা জানি যে, যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে। (পদার্থের ব্যাসিক ডেফিনেশন)

উপরিউক্ত সংজ্ঞা ও বর্ননা থেকে প্রমানিত হয় যে, ভালবাসা একটা পদার্থ। অথচ আমরা দেখে এসেছি যে ভালবাসা এমনই একটা শক্তি যেটাকে কাজে লাগিয়ে মানুষ হাজারো কঠিন কাজকে সহজতর করে ফেলে। কখনো কখনো অসম্ভবকে ও সম্ভব করে শুধু এই ভালবাসার জোড়ে। সৃষ্টিকর্তা প্রদত্ত এক অলৌকিক শক্তির নাম ভালবাসা।

তাহলে এখন আপনিই বলুন যে, ভালবাসা কি পদার্থ নাকি শক্তি??


(যেহেতু পুরোটা পড়েছেন তাহলে অন্তত আপনার থেকে উত্তরটা আশা করতেই পারি)
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×