ফিরতি পথের ,এদিকে-সেদিকে
যত আলো আর আধার -
সব, সব আমার ,
মেঘ ও মুক্ত -বৃষ্টি
আর,
অর্ধেক বাকি পথ-টুকু শুধু তোমার।
তবুও-
আজ পথে পথে
ছুটে চলি ঘুড়ির সাথে
ফিরবে ঘুড়ি, উড়বে ধুলি
মন মহুয়ার পথে পথে . . . . .
সেই আশায়
বাবুই পাখির মুক্ত চরণ -
বুনছে বাসা-টারে , উড়বে সুখের
পাখা-গুলো , তাল পাতারই সাথে !!
যেন -
যত টুকু থাকে মনে-
মনে, মনে যাই ভুলে ।
আর -
মায়া যেন ছায়া ঘিরে -
তোমার-আমার দেয়াল জুড়ে ।
সেখানে -
মাটি পুড়ে হয়নি ছাই
হয়েছে ধুসর ধুলি কনা ।
তারপর-
দিগন্ত নীলিমায় নয়,
সভ্যতার চার-দেয়ালে, শূন্যতার বসত ।
যেখানে -
না পাওয়াটাই - অনেক সময় - পাওয়ার মত হয়।
আর, চাওয়াটা -তখনও চারপাশটা জুড়েই থাকে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



