
বোধ বরফাছন্ন কুয়াশায়
বেঁজে যায় নিদারূণ কি বিষের বাঁশি
প্রস্তরের রক্তিম ললাটে
নেচে যায় কালবৈশাখীর ফণা
বোধ তখনও সাঁতার শেখেনি
নিটল জলে ডুবে মরার
বড় বেশী স্বাদ তার
জল তার কাছে বড়ই পূজনীয়
রহস্য ভেদের অঙ্কুরতা নেই বলে ।
ওপাড়ের দুরভের্দ্য দেয়াল
যেখানে খেলা করে অচীন জগৎ
সবই বোধের কাছে পূজনীয় ।
পাথরের ঘর্ষণে আগুন আসে
ও-যে আকাশ ছুতে পারে না ।
কিন্তু, বোধ শুন্য নিয়ে খেলা করে -
সাঙ্খরা পূজনীয় করে তাকে,
চারবাকরা বলে ভালোবাস, ভালোবাস-
আর ভালোবাসাকে পূজনীয় কর।
মীমাংসিতরা বলে, বোধকে ভালোবাস-
কর আরাধ্য ও পূজনীয় ।
০৯-০২-২০১১
ছবি : হিরক
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




