তবে কি ভেবে নেব, আমি তোমার নই ।
না হলে এমন হবে কেন ?
সব ছেড়ে আজ তোমাতেই আছি
রাখিনি কোন ভয় ও সংশয় ।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
তোমায় নিয়ে নিত্য জাগি ।
শুধু চিন্তায় করি না
করি কল্পনাও ।
কি অসীম ক্ষমতা তোমার !
সার্থক তোমার উপস্থিতি
মুক্ত হয়ে বিলীন হও,
সবার মাঝে -
জাগরিত কর, শিহরিত কর,
পূর্ণতাও দিয়েছো অনেক কে-
আবার অনেক কে করে তুলেছো,
ভাবুক, জ্ঞাণী , প্রেমী , ধনবান ও শক্তিশালী ।
সয়ে যাচ্ছো অনেক-
লাঞ্ছনা , বঞ্ছনা ব্যার্থতা ও গ্লানি,
দুঃখ কষ্ট তবু তুমি থেমে নেই ।
সার্থক তোমার অস্থিত্ব ।
তুমি আরো অসীম হয়ে উঠো-
আরো আর্ভিবূত হও পরাক্রমশালী রুপে-
গঠন কর অদ্ভুত কিছু
সৃষ্টি কর কল্যান কর,
শিক্ষা দাও মানবীয় কাজের ।
তবুও ফুরিয়ে যাবে না তুমি ।
আধুনিকতা বা জ্ঞানের ছিটে ফোটার মত
কিছুতো লালন করি সর্বদা ।
তবে, আজ কেন এত নিঃস ?
বর্নিল জীবন চাই ।
বেচে থাকার অবলম্বন চাই ।
সৃষ্টির উন্মাদনা চাই ।
ভাববার বিষয় চাই ।
তোমার কাছে সুখ চাই না,
তবে সুখকে অনুধাবন করার
মত দুঃখ চাই ।
তোমায় আমি লালন করি
তাই বুকের মাঝে ধারন ও করি,
আমাকে তোমার মত কর ।
হ্যাঁ প্রিয় “ঢাকা”
তোমাকে যে ভালোবাসি ।
ঢাকাঃ-০২
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




