somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পল্লব সালেকিন
আমি, একাই আমাকে ভুলতে বসেছি একা চলতে চলতে- একলা পথেই আলাদা। আলাদা হতে হতে -বিভক্ত, তারপর অন্যমূখী - পাখির গান , বাতাসের শব্দ সব -আজ- মিশে, একা- কার ?

পলাশী ইউনিয়ন গণ গ্রন্থাগার

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার দেয়া বই বা পত্রিকায় পাঠতৃষ্ণা মেটাতে পারে প্রত্যন্ত অঞ্চলের আগ্রহী পাঠকের ।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পলাশী ইউনিয়ন গণ গ্রন্থাগার, নামুড়ীরহাট- এর উদ্যোগে বইমেলা ও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ।


সুশিক্ষা একটি জাতির মেরুদন্ড । দেশ ও জাতির গঠনে একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরী । এই জ্ঞানের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে দেশের প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অবস্থিত নামুড়ীরহাটে অবস্থিত পলাশী ইউনিয়ন গণ গ্রন্থাগার ২০১২ সাল থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায়, বাংলা ভাষার গৌরবোজ্জল ইতিহাস, ঐতিহ্য ও অর্জনের সঠিক তথ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরা ও ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহিদ দের ত্যাগের প্রতি আত্ন ত্যাগের প্রতি সম্মান জানানোর নিমিত্তে পলাশী ইউনিয়ন গণ গ্রন্থাগার এর উদ্যোগে আগামী ২১ শে ফেব্রুয়ারি ২০১৮ খৃঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বইমেলা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।



উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলাটির উদ্বোধন করতে সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমনিরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আরিফ । মেলাটির উদ্বোধন করবেন লালমনিরহাট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মতিয়ার রহমান ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন পলাশী ইউনিয়ন গণ গ্রন্থাগারের সম্মানিত সভাপতি জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক।
মেলায় অত্র অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমুহ বিভিন্ন স্টলে তাদের কার্যক্রম ও সেবাসমুহ প্রদর্শন করবেন ।



উল্লেখ্য, পলাশী ইউনিয়ন এবৎ তৎসংলগ্ন এলাকার বসবাসকারী মানুষের জ্ঞানভাণ্ডারে আলোর সমারোহ ঘটার মানসে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বিগত ২৬ মার্চ ২০১২ খৃঃ থেকে কাজ করে আসছে । স্থানীয় কিছু জ্ঞান পিপাসু মানুষের ব্যক্তিগত প্রচেষ্ঠায় এই পাঠাগারটির গড়ে উঠে । নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস তৈরি এবং জ্ঞানের বিকাশের মাধ্যমে জীবনাচরণের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা এই পাঠাগারটির অন্যতম লক্ষ্য ।
শুধু বই পড়া নয়, আর্তমানবতার সেবা, সরকারী ও বেসরকারী সংস্থাসমূহ কে সেবামূলক কার্যক্রমে সহায়তা করা, শিক্ষা-সাহিত্য-ক্রীড়া চর্চায় সহায়তা করা, অপশক্তির প্রতিরোধ, কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের সম্মাননা প্রদান, বিজ্ঞান মূলক কাজে সহায়তা প্রদান ও সর্বোপরি সামাজিক মূল্যবোধ তৈরি করার লক্ষ্যে পলাশী ইউনিয়ন গণ গ্রন্থাগার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।



পাঠাগারে বইয়ের সংখ্যা বাড়ানোর জন্য সম্মিলিত কিংবা ব্যাক্তিগত উদ্যোগে সহায়তা প্রয়োজন। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, গবেষণা, ধর্মীয়, রম্য রচনা, শিশুতোষ ও মুক্তিযুদ্ধ বিষয় সহ... যে কোনো বিষয়ের বই দিতে পারেন। বন্ধু, আপনার বাসা-বাড়িতে হয়তো অযত্ন আর অবহেলায় পড়ে আছে অনেক বই। চাইলে সেখান থেকে কিছু বই এ লাইব্রেরিতে দিতে পারেন। অথবা আপনার নিজের লেখা বই বা পত্রিকাও।


বিস্তারিত জানতে-

জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক
পলাশী ইউনিয়ন গণ গ্রন্থাগার
মোবাইলঃ ০১৭১৬-৯৮৪২৬১
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×