২০৫০ সাল নাগাদ পৃথিবীর ৯৩০ কোটি মানুষের ৭০০ কোটিই পানির সংকটে পড়বে বলে জাতিসংঘ জানিয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ হয় পর্যাপ্ত পানি পায় না অথবা তাদের কাছে পৌঁছায় না বিশুদ্ধ পানি। এ অবস্থায় পানির ন্যায্য হিস্যা নিয়ে দেশে দেশে দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্বে জড়িয়ে পড়া দেশগুলো হচ্ছে বাংলাদেশ ও ভারত, উগান্ডা, বুরুন্ডি, রুয়ান্ডা, কঙ্গো, তানজানিয়া, কেনিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, স...ুদান, মিশর ও ইহুদিবাদী ইসরাইল।
এশিয়ায় মেকং নদীর পানি বন্টনকে কেন্দ্র করে কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, লাওস ও মিয়ানমার; গঙ্গা-ব্রহ্মপুত্রকে কেন্দ্র করে বাংলাদেশ, নেপাল, ভূটান, চীন ও ভারতের সংঘাত ও অসন্তোষ অব্যাহত রয়েছে। আফ্রিকার নীলনদকে কেন্দ্র করে মিশর, সুদান ইথিওপিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া, কেনিয়া, জায়ারে ও উগান্ডার মধ্যে বিরোধ রয়েছে। মধ্যেপ্রাচ্যে দজলা-ফোরাত নদীকে কেন্দ্র করে সিরিয়া, ইরাক, তুরস্ক ও ইরান এবং জর্ডান ও ইয়ারমুক নদীকে কেন্দ্র করে ইসরাইল, জর্ডান, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনের মধ্যেকার বিরোধ, রক্তক্ষয়ী সংঘর্ষ ইতোমধ্যে গুরুতর রূপ নিয়েছে । ইউরোপে দানিয়ুব নদীকে কেন্দ্র করে হাঙ্গেরী, বুলগেরিয়া, রুমানিয়া, স্লোভাকিয়া, সাবেক যুগোশ্লোভিয়া, মলদোভা, অস্ট্রিয়া, জার্মানী, সুইজারল্যান্ড ও ইটালি; রাইনকে কেন্দ্র করে হল্যান্ড, জার্মানী, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, লুক্সেমবার্গ ও বেলজিয়ামের মধ্যেকার পানি বন্টনগত সমস্যাও গুরুতর। উত্তর ও দক্ষিণ আমেরিকায় কলরাডো নদীকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো; লাউকাকে কেন্দ্র করে বলিভিয়া ও চিলি; পারানাকে কেন্দ্র করে ব্রাজিল, আর্জেটিনা, বলিভিয়া ও প্যারাগুয়ের মধ্যেকার বিরোধও কম শঙ্কার নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



