পৃথিবী জুরে চলছে অর্থনৈতিক মন্দা। প্রতিটি দেশের জন্য রয়েছে একটি সুষ্ঠ অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু বাংলাদেশের সব কিছুই যেন চলছে কোন নিয়ম নীতি ছাড়াই। কোন ভাবেই যেন দারিদ্র ছেরে যাচ্ছে না এই দেশ থেকে। দারিদ্র বেঁধে রেখেছে আষ্ঠে পিষ্ঠে কিছুতেই আমার দারিদ্ররের কঠিন ছোবল থেকে মুক্তি পাচ্ছি না। ২০১০ সালের ডিসেম্বরে দর পতন শুরু হওয়ার পর দেশের সব চেয়ে বড় পূঁজি বাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জ (ডি.এস.ই) এখন হুমকির সম্মুখীন। ডি.এস.ই এর সাধারন সূচক দিন দিন কমেই চলেছে আর এই কমে চলাটাই মনে হচ্ছে সাভাবিক অবস্থান। দেশের এই বড় পূজি বাজারের লাখ লাখ বিনিয়োগকারী তাদের সর্বস্ব পূজি হারিয়ে আজ প্রায় নিঃস্ব। প্রতিদিন এই মানুষ গুলো স্বপ্ন নিয়ে আশা নিয়ে পূজি বাজারে অবন্থান করে, আশায় বুক বাধে আজ তাদের পূজি গুলো ফিরে আসবে আবার আশার আলো দেখবে কিন্তু প্রতিদিনের মতই তাদের নিরাশ হতে হয়। দিন দিন পূজি বাজার (ডি.এস.ই) এর অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। পূজি বাজারে অবস্থান করলে শোনা যায় লাখ লাখ মানুষের কান্না। এমনই একজন ব্যাক্তি নাম: মোঃ মোবারক হোসেন, কথা হল তার সাথে। “ আমার এখন আর কিছুই নাই যা পূজি ছিল তা সব হারিয়ে ফেলেছি বউয়ের গহনার টাকাও বিনিয়োগ করছিলাম সেটাও চলে গেছে, এখন বউ বাচ্চা নিয়ে বড় কষ্টে জীবন যাপন করতেছি। দেশের চাকুরীর ভাল ব্যবস্থা থাকলে হয়ত আমার এই অবস্থা হত না। কিন্তু চাকুরী করতে গেলে মামা চাচা থাকতে হয় কিন্তু আমার তো নাই, তাই চাকুরীও পাই নাই। আজ জীবনের সাথে যুদ্ধ করেও মনে হয় পারবোনা।” অন্য আরেক জন ব্যাক্তি নাম: আহসান মিয়া নিজে থেকেই বললেন “ আমাদের বিষ খাওয়াইয়া মাইরা ফেলেন আমরা আমাদের পরিবারের কাছে আর মুখ দেখাইতে পারতাছিনা।”
পূজি বাজারের এই অবস্থার জন্য কিছু স্বার্থনেষী মহল ফায়দা লুটছে। ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ কারীদের লুটে আজ তাঁরা গাড়ী হাকাচ্ছে বাড়ী বানাচ্ছে। কিন্তু তাদের এতটুকু পরিমান দুঃখ হচ্ছে না যে যাদের টাকা লুটেছি তাদের কি অবস্থা আজ। যেন ভদ্রের মূখোশ পরে যুয়া খেলতে নেমেছে।
বাংলাদেশের মত এই করুন অবস্থা বিশ্বের কোথাও হয়নি। একটু ভাল থাকার আসায় বিনিয়োগ কারীরা এই পথ অবলম্বন করেছিল। বুঝতে পারেনি কেও যে এমন মরন আঘাত এসে হানবে। আজ এই পরিস্থিতির জন্য আমরা কাদের দায়ী করব। আমরা সবাই জানি তাদের নাম কিন্তু আমরা জনি তাদের শাস্তি হবে না। “ আজ আমাদের দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, কিন্তু এই পূজি বাজারের দরপতনের জন্য যারা দায়ী তাদের কি বিচার হবে না? তারা কি দেশদ্রোহী না? ”
“মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এর নিকট আকুল আবেদন করছি দয়া করে বিষয়টির প্রতি আপনার হস্তক্ষেপ করুন । এবং এই লাখ লাখ মানুষের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করুন এবং নিঃস্ব মানুষ গুলোর পাশে দাড়ান। পূজি বাজার স্বাভাবিক করার জন্য কার্যকর ও যথাযথ ব্যবস্থা গ্রহন করুন। ”
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



