স্মৃতি :এটি মনের আরেক রহস্যের কোনটি সহজ_ মনে রাখা, নাকি ভুলে যাওয়া_ বিজ্ঞানীরা বলছেন, কিছু জিনিস মানুষ চাইলেও ভুলতে পারে না। যেমন, প্রথম প্রেমিকাকে দেওয়া প্রথম চুমু। কিংবা ছোটবেলায় মুখস্থ করা ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ। কিন্তু মানুষ তাদের ব্যক্তিগত এসব জিনিস দীর্ঘদিন কীভাবে ধরে রাখে? বিজ্ঞানীরা বলছেন, ব্রেইন ইমেজিং টেকনিক ব্যবহারের মাধ্যমে মানুষ এসব স্মৃতি ধরে রাখে। এ ছবি তুলে রাখার ক্ষমতাই মস্তিষ্কে... মেমোরি বক্স হিসেবে কাজ করে।
এ মেমোরি বক্সও নিরপেক্ষ নয়। বরং এরও পক্ষপাতিত্ব আছে। এটা সংরক্ষিত সব ডাটাকে সমানভাবে কার্যকর করে রাখে না। বিশেষ বিশেষ কিছু স্মৃতির প্রতি এর পক্ষপাত বেশি, যে কারণে এসব ঘটনা আমরা কখনও ভুলি না। আমরা প্রতিনিয়ত যেসব জিনিস দেখি বা যা-ই শিখি, তার সবকিছুই মস্তিষ্কে জমা হয়। রহস্যের বিষয় হচ্ছে, বিপুল পরিমাণ ডাটা মস্তিষ্ক কীভাবে সংরক্ষণ করে, বিজ্ঞানীদের কাছে তা আজও রহস্য।
আমাদের মস্তিষ্কের বেশ কয়েকটি লেভেল আছে। শর্ট টাইম মেমোরি [যেমন, কোনো ফোন নম্বর আমাদের বেশ কিছুক্ষণ মনে থাকে, পরে আমরা তা ভুলে যাই]। অন্যদিকে লং টাইম মেমোরি_ নিজের জন্মদিন কিংবা জীবনের বিশেষ কিছু স্মৃতি মানুষ কখনোই ভোলে না। বিভিন্ন মানুষের মস্তিষ্কের গঠন বিভিন্ন ধরনের স্মৃতি সংরক্ষণ করে। নৎধরহ ফধসধমব হলে মানুষের নির্দিষ্ট একটি স্মৃতি অন্য আরেকটিকে ক্ষতিগ্রস্ত করা ছাড়াই হারিয়ে যেতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



