somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমান্তে বুলেটের জবাব কি বুলেট দিয়ে দিতে হবে ?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ ভারত সীমান্তে যে পরিমাণ মানুষ খুন হচ্ছে তা পৃথিবীর আর কোন দেশের সীমান্তে হচ্ছে না। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা করছে না তারা। কখনও কখনও সীমান্ত অতিক্রম করে ভিতরে ঢুকে নিরীহ মানুষ খুন করছে । মানবাধিকার সংস্থার অনুসন্ধান অনুযায়ী গত ১০ বছরে বি,এস,এফের হাতে বাংলাদেশী নাগরিক খুন হয়েছে ২০১০ সাল পর্যন্ত ৯২২ জন। এছাড়া ২০০৯ সালে ৭৪ জন, ২০০৮ সালে ৮৯ জন, ২০০৭ সালে ১২০ জন, ২০০৬ সালে ১৪৬ জন, ২০০৫ সালে ১০৪ জন, ২০০৪ সালে ৭৬ জন, ২০০৩ সালে ৪৩ জন, ২০০২ সালে ১০৫ জন এবং ২০০১ সালে ৯৪ জন।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের গ্লোবাল পোষ্ট নামের
গণমাধ্যমে বাংলাদেশের সীমান্তকে “মৃত্যুর দেয়াল” বলে মন্তব্য করে বলা হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্ত ইসরাইল-ফিলিস্তিন সীমান্তের চাইতেও ভয়বহ, হিউম্যান রাইটস ওয়াচের ২০১০ সালের প্রতিবেদনে মন্তব্য করা হয়েছিল হত্যা মানবাধিকার লঙ্ঘনের দায়ে ভারতে বি.এস.এফের বিচার হওয়া উচিত।

বিবিসকে দেয়া এক সাক্ষাৎকারে বি.এস.এফের মহাপরিচালক ইউকে বানসাল বলেন বাংলাদেশ সীমান্তে গুলি চালানো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। যতক্ষন ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ চলতে থাকবে, ততক্ষন সেই অপরাধ আটকাতেই এই নির্দেশ বি.এস.এফকে দেয়া হয়েছে এবং সেই দায়িত্বই পালন করছে । বল প্রয়োগ আর গুলি চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করার অনেক অভিযোগ আছে বি.এস.এফ এর বিরুদ্ধে এবং যার বিচার করতে গেলে আলাদা একটি কোর্ট ও নতুন করে লোক নিয়োগ দিতে হবে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন সীমান্তে বি.এস.এফের এই হত্যাকান্ড কখনই মেনে নেয়া যায় না। তিনি বলেন এই ধারাবাহিকতা অত্যাহত থাকলে প্রয়োজনে আমরা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বিষয়টি উত্থাপন করবো, তাছাড়া এ বিষয়ে ইতিমধ্যে আমরা ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছি। তাদেরকে বলেছি কেন্দ্রিয় সরকারের সঙ্গে আলোচনা করে কিভাবে সীমান্তে হত্যা বন্ধ করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে।
মানবিাধিকার কর্মীরা বলেছেন চোরাচালান এমন অপরাধ নয় যার শাস্তি মৃত্যুদন্ড হতে পারে। আর বি.এস.এফ আদালত নয়। তাদের বিচার করার ক্ষমতা নেই। আর যদি তাদের বিচার করার ক্ষমতা দেয়া হয় তাহলে ভারতীয় সরকারের প্রতি অনুরোধ আপনাদের সংবিধানে কোর্ট কাচারীসহ অন্যান্য যে শাসন ব্যবস্থা আছে তা বন্ধ করে দিয়ে বি.এস.এফের হাতে আদালত ও শাসন ব্যবস্থা তুলে দিন। বি.এস.এফ আজ পর্যন্ত কাউকে আদালতে বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে নি বরং আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করছে।

ভারতীয় সরকারকে সাবধান করে বলছি যদি এখনই নিয়ন্ত্রন করতে না পারেন তবে এই বাহিনীই একদিন আপনার দেশের সবচেয়ে বড় শক্রু হয়ে দাড়াবে কারণ সাহস ও ট্রেনিং আমাদের দেশের নিরীহ মানুষদের মেরে তারা নিয়ে নিচ্ছে অনেক বড় মূল্য দিতে হবে আপনাদের

১৪ই ফেব্র“য়ারী স¦য়ং প্রধানমন্ত্রী বললেন সীমান্তের ঘটনাবলী ভারত বাংলাদেশ স¤পর্কে কোন প্রভাব ফেলবে না। আমরা জানি পৃথিবীতে বহু দেশে এ ধরণের ঘটনায় আন্তরাষ্ট্রে স¤পর্কের ফাটল ধরে। অথচ বি.এস.এফের অব্যাহত হত্যাকান্ডগুলো দুই দেশের জন্য ক্ষতিকর এই সামান্য কথাও বর্তমান বাংলাদেশ সরকার জোর গলায় বলতে পারছে না।
দিল্লীতে বাংলাদেশ ও ভারতের স¦রাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে সীমান্তে হত্যার নির্যাতন বন্ধের যে আশ্বাস দেয়া হয়েছে তা যেন বাস্তবায়ন হয় শুধু আশ্বাস যেন না থাকে আর যদি বাস্তবায়ন না হয় তাহলে কি আমাদের বুলেটের জবাব বুলেট দিয়ে দিতে হবে ?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×