
কবিরা কবির মতো করে ভাবে
ভাবুকেরা ভাবে ভাবুকের মতো,
নিন্দুকেরা নিন্দুকের মতো করে
শিল্পীরা শিল্পীর আঁচড় লাগায়।
আমি আমার মতো তোর
লাবণ্যময় চেহারায়, চুমোর
দীর্ঘ প্রলেপ আঁকা ছাড়া কিছুই
দিতে পারব কিনা জানি না।
আমি কবি নই, নই কিন্তু শিল্পী,
আমার আমিত্ব ছাড়া তুচ্ছ
শৈল্পিক রংটুকু এঁকে দিতে
তাই কুন্ঠা নেই আমার।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





