
নীল শাড়ি পরে কেউ যায়নিতো
শস্য প্রিয়া ঘরে। লাল বেনারসি
ছিল না তোমার? হৃদয় পিঞ্জর
পালকিতে চড়ে, উহুম না ডাকে।
উহুম না ডাকে গেয়েছিলে তুমি
বসন্তের গান, নীল ব্যাদনায়।
কেউ যায়নিতো- অশ্রসিক্ত ভয়ে
কেউ যায়নিতো- ইচ্ছের বিরুদ্ধে;
কেউ যায়নিতো- রিক্ত ব্যাদনায়
কেউ যায়নিতো- বিষের জ্বালায়।
আমি সত্য জানি তুমি গিয়েছিলে
ধানের জমিতে কর্ষিত ভূমিতে,
কৃষকের কাছে শ্রমিকের দ্বারে
শিল্প মন্ত্রনায়। যেমন ওখানে।
জমিতে এখন বন্ধার মন্ত্রনা
খিল ধরে গেছে। আশ্চর্য ফলন
হওয়ার ফুল ফুটবেনা আর,
ফিরে এসো তীরে- তুমি
সাম্পানে করে নিয়ে যাবো তোরে
রৌদ্র ছায়া কায়া খেলাময় ঘরে।
আমার সে ঘরে এখনো যায়নি কেউ
তুমি ফিরে এসো তীরে।
সাম্পানের বাতি বেহাগী সুরের
আরক্ত ব্যাদনা কেঁদে যায় তীরে।
লাল বেনারসি, রেশমি চুড়ির আর
বাসন্তি রঙ্গের চালা ঘরে একা;
তীরে ভিরে আছে সাম্পানের মাঝি।
তুমি ফিরে এসো তীরে
সাম্পানে ওঠেনি কেউ
দেখেনি করোটি ঢেউ
আমার বানানো ঝাউ
তুমি ফিরে এসো তীরে।
১২মে’২০০৪খ্রীঃ
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



