
কারখানায় বিধ্বস্ত গাড়িটি
সেরে উঠবে অল্প পরিচর্যায়।
ওর সিপপাঞ্জির মত মুখ,
ভাল্লুকের নাকের মত
গন্ডারের ঘাড়ের মত
পঙ্গু পথিক ভিক্ষুকের মত।
এ্যালমুনিয়ামের টোল খাওয়া থালার
আবেদনের মতো;
সন্ন্যাসির থলের ইঁদুর।
কবির উন্নাসিক কাঁধে ব্যাগের খসড়া,
মানুষের জন্য-
হাতুড়ি আর তুলি ব্যবহার করছে
এই কারখানায় বিধ্বস্ত গাড়িটির জন্য।
হাড় ভাঙ্গা, নাক ভাঙ্গা
মুখ ভাঙ্গা, দাঁত ভাঙ্গা
হাত ভাঙ্গা- সব বিকল যন্ত্র।
এখন নতুন রঙ তুলি, হাতুড়ে গড়ি
কারিগরি শিল্প দিয়ে;
কারখানায় বিধ্বস্ত গাড়িটি।
সেরে তুলি-
সুন্দর ভূবন তলে।
২১সেপ্টম্বর'১৯৯৮খ্রীঃ
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




