
হেলে পড়া বাঁশ ঝাড় তার ফাঁকে
কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ, আবছা আলোতে ঝিল্লি।
ঝিঁ ঝিঁ ডকে মুখরিত
শ্রেষ্ঠ শ্লোগানে নিস্পন্দ রাত।
পল্লী বালার আঁচল নিচয়ে
তাল তমাল বৃক্ষের
সারিবদ্ধ মূর্তি,
অশ্বণ্থের মতো
যুগের মুয়াযযিন দাঁড়িয়ে।
গভীর রাতের পূরবী হাওয়ার স্নিগ্ধতায়
পশ্চিমা দিগন্তের পানে ছুটে,
আলো অন্ধকার যুগের সন্ধিক্ষণে
দৃঢ় অথচ বিষন্ন চেহারায়।
কৃষ্ণ কালো রাতের শেষে একটি সূর্যোদয়
লাল আভা সবুজ দিগন্তের মাঝে,
বজ্রমুঠি আর বলাকা
চেতনায় দৃঢ় অঙ্গীকার।
৫জুলাই’১৯৯২খ্রীঃ
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




