
এই ধরনীর সব নগরীর নারী
আমার হৃদয় সত্ত্বাকে প্রশ্ন করো
কাকে চাও তুমি? এই প্রশ্ন বানে-
হৃদয়ের থেকে ফিরে আসে ধ্বনি,
প্রতিধ্বনি হয়ে মনের মুকুরে।
শৈশবের লগ্নে চঞ্চল প্রান
কৌশরের ঢেউ উদ্দাম ঝড়ের মতো
ছুটিয়া বেড়ায়; যৌবনের দীর্ঘ পথ
শীতল দীঘল রাত। পরম নিশ্চিন্তে
পরশ বুলিয়ে যে ভালবাসার
উর্ধগগনে আমায় ফেলে দিল
মানবের দ্বারে। ভিক্ষু সাজে আজি
তাকেই চাইব-
আমার হৃদয় সত্ত্বা পরিচর্যা
করার মানসে।
১৫জুলাই’১৯৯৫খ্রীঃ
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



