
করুনা করে ভাত দিও মূমূর্ষকে
করুনা করে পোড়া গায়ে পথ্য দিও
করুনা করে প্রকৃতিকে ঢাকবার
ইচ্ছেমতো আবরণ দিও
বীজের মধ্যে ঘুম ঘূম ভাব ভেঙ্গে
যেমন তুমি জেগে উঠো। সেরকম
করুনা করে ভালবাসা দিও
এক সাগর পানি নিয়ে
সাগর যেথা বয়ে চলে
নিরবধি। করুনা করে ঘৃনা করো
নদী যেমন দৌড়ে চলে
সূদুর পানে, মিলনের আবাহনে। সেরকম
সাগরেরই ঘৃনাগুলো উৎরে উঠে
উছলে পড়ে মানুষের দুর্বিপাকে। আমার
তাই দৃঃখগুলো কান্না করে
শীতল প্রানে। ফিরে ফিরে রেখে যায়
বর্ষা যেমন
তুমিও তাই আগলিয়ে রেখো
দুঃখগুলো করুনা করে।
১২ জুন ১৯৯৫খ্রীঃ
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



