সৃষ্টির সব রঙ, এলোমেলো দোলায়
নাচছে বৃন্তের উপর মউ;
থাক্ থাক্ সব ভুল, মনেতে দোলা খায়
গাইছে বৃষ্টির কথায় কেউ।
তাপহীন গ্রীষ্মের, ঝরা হৃদে কাঁপন
দেয় যে উত্তাপ নিরন্তর;
তাল-লয় ঝংকার, কাঁপা সুরে যাপন
তাই তো নির্বোধ এ অন্তর।
বন্ধন-মুক্তির , খাঁচাতে থাকি ভাই
ছটফটান-মনটি দোল খায়;
নির্বাক উল্লাস, মনেতে ঝরে তাই
বন্দি, মুক্তির বিকাশ চায়।
ভাবনার পিঞ্জর, অবারিত সুখের
ধুপ-শিখায় সন্ধি করলাম;
বন্ধন পথ কই? নিয়মিত দুখের
ছুটছে নির্ঝর পিয়াস-ধাম।
কাম-লোভ বর্জন, নিয়ত জীবনের
মুক্ত নিশ্বাস সচল লয়;
ওই সব রন্ধ্রের, মোহিত ভুবনের
পঞ্চগুণ ভোগ তাবৎ জয়।
----------------------------
ছন্দ---সংস্কৃত মন্দাক্রান্তা (বাংলারীতি)
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




