কত ঝকঝকে ছেলেরা ঝলমলে পোষাক পরে,
তোমাকে নেবে বলে রঙীন স্বপ্ন গড়ে।
আমি ছেড়া জুতো,তালি দেয়া শার্ট নিয়ে বোবা ক্রন্দনে
দেখছি অসহায় জড়াচ্ছো কার বন্ধনে?
তুমি শাড়ী, দূল লিপস্টিকে জড়াও যতনা নিজেকে,
কখনও কি ধরেনা স্মৃতিরা তোমাকে জেঁকে?
কখনও কি মনে পড়ে সেই বৃষ্টিতে হাত ধরা?
আজ স্পর্শসুখতো নেই, বেঁধে দিলো কারা হাতকড়া?
আজ লাল নীল আলোতে ভাসছে সুখেরা উৎসবে,
শুধু জানিনা আমার এই অন্ধকার যাবে কবে।
তোমার জীবনে কেউ এঁকে দেবে সুখের ছবি,
আর আমি রব আঁধারেতে, হারিয়েছে যার সবই।
আজ চলে যাবে নিয়ে তুমি সকল স্পর্শসুখ..
আজ চলে যাবে থাকবেনা তোমার স্নিগ্ধমুখ।
আজ চলে যাবে তাই আমি থাকবোনা কোথাও আর,
আজ চলে যাবে বলে আমি যাবো চলে পরপার....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

