somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প- তারার দেশে

২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মতিঝিল শাপলা চত্বরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আমার গন্তব্য মিরপুর। আমাকে নিয়ে যাবে সবুজ-হলুদ রঙা একটি বাস। এই বাস সেই খিলগাঁও থেকে এসে মতিঝিল, শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে মিরপুর রোড দিয়ে যায়। বিশাল এবং ক্লান্তিকর রুট। মোহাম্মদপুরের বাস আসে, বনানীর বাস আসে, উত্তরার বাস আসে, কিন্তু মিরপুরের বাস আর আসে না। অপেক্ষা করতে করতে বিরক্ত। কাঁধে ঝোলানো ব্যাগটা মাঝেমধ্যে নেড়েচেড়ে দেখছি, সব ঠিক আছে কি না। এই জায়গাটায় ব্যাগ টান দেয়ার, অথবা চেইন খুলে ছিড়ে নিয়ে যাওয়ার প্রবণতা আছে ভবঘুরেদের।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস চলে এলো। একজনের পা মাড়িয়ে দিয়ে, একজনকে গুঁতো মেরে বাসে উঠলাম। ভাগ্য ভালো, সিটও পেয়ে গেলাম। উইন্ডো সিট।
বাসের সবার হাতে বই। কেউ পড়ছে জীবনানন্দ, কেউ কাফকা, কেউ হুমায়ুন আহমেদ। আমার কাছে আছে জেরোম কে জেরোমের অরিজিনাল "থ্রি মেন ইন আ বোট"। অনেক দাম দিয়ে কেনা। জানালার পাশে বসে আরাম করে পড়া শুরু করলাম- "There were four of us - George, and William Samuel Harris, and myself, and Montmorency".
বাস থেমে আছে। কন্ডাক্টর যাত্রী ডাকছে। সিট পুরো না হওয়া পর্যন্ত যাবে না। বই থেকে মুখ উঠিয়ে যাত্রীদের কেউ কেউ ধমকাধমকি এবং হুমকি দিতে লাগলো কন্ডাক্টরকে। সে ওসব গায়ে মাখছে না।
আমিও বেশ বিরক্ত হলাম। ঠিক করলাম আর মিনিট দুয়েকের মধ্যে গাড়ি না ছাড়লে বাছা বাছা কিছু গালি দেবো।
হঠাৎ রাস্তার ওপাড় থেকে দৌড়ে এসে কেউ একজন জানালার পাশে দাঁড়ালো। সতর্ক হতে যাবো, তার আগেই ছোঁ মেরে বই ছিনিয়ে নিয়ে গেলো। আমি হায় হায় করতে লাগলাম। বাসের যাত্রীগণ নড়েচড়ে উঠলো।
-কী হইছে ভাই? টান মারছে?
-কী ছিলো? কবিতা, না গল্প, না উপন্যাস?
-আজিজ সুপার থেকে কিনছিলেন না নীলক্ষেত?
-আরে ইদানিং পাঠকদের এত উপদ্রব হইছে এই জায়গায়, সেদিন আমার মুরাকামির বই টান মারছে।
কন্ডাক্টরও যাত্রী ডাকা থামিয়ে আমার কাছে এসেছে।
- কী বই আছিলো? অরিজিনাল প্রিন্ট, না লোকাল? এইজন্যে ভাই পিডিএফ পড়া ভালো। মোবাইলে কইরা পিডিএফ পড়তে পড়তে যাবেন। টান মারার কোন সম্ভাবনাই নাই।
আমি ঠিক করলাম এখন থেকে আর জানালার পাশে বসবো না। আর বসলেও মোবাইলে গেম খেলে সময় কাটাবো। ফোন টান দিয়ে নিয়ে যাবে এমন পাগল নিশ্চয়ই এই শহরে নেই!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×