মুঠােগল্প কিংবা শিক্ষা
১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সন্ধ্যায় টেলিভিশন দেখছিলাম ভাগনির সঙ্গে বসে । হঠাৎ আমার ভাগনি আমাকে জিজ্ঞাসা করে বসলো “খালামনি আমরা কি ভারতীয়?" তার প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম কেন সে এই প্রশ্ন জিজ্ঞাসা করল?সে কি জানে না আমরা বাংলাদেশী? আমরা কি তাকে বলিনি যে সে একজন মুক্তিযোদ্ধার নাতনী? আমি আরো পাঁচ মিনিট তাকে অনেক কিছু বুঝালাম এবং তারপর তাকে জিজ্ঞাসা করলাম যে এখন কি সে বুঝতে পেরেছে? আমার পাঁচ বছর বয়সী ভাগনি তখন উত্তর দিলাে একটা ব্যাপার ছাড়া সে সবকিছু বুঝতে পেরেছে। সে আবার আমাকে জিজ্ঞেস করলো যে কেন তার মা এবং আমি অধিকাংশ সময় ভারতীয় চ্যানেলগুলো দেখি? আমাদেরতো বাংলাদেশী চ্যানেলগুলো বেশি দেখা উচিত।কেন আমরা তা করি না? আমি দুই -তিনমিনিটের জন্য চুপ হয়েগেলাম কারণ টিভিতে তখন একটা ভারতীয় সিরিয়াল চলছিলো। বুঝতে পারলাম এক পাঁচ বছর বয়সী শিশু না বুঝেই আমাকে আমার জীবনের সেরা লজ্জাটা দিয়ে দিলো।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন