১৪-১৫ দিন পরেই শুরু মর্ত্যের অন্যতম সবচেয়ে বড় খেলার আসর। বিশ্বকাপ ফুটবল ! সবাই জানে ব্রাজিলে হচ্ছে, খেলা হবে ক্যামেরা বসানো বল ব্রাজুকায়। কিন্তু সবচেয়ে বড় চাহিদার বিষয় যেটা স্টেডিয়াম সেটাই কিন্তু ব্রাজিলে ছ্যাড়াব্যাড়া হয়ে আছে। এখনও কাজ চলছে অনেক স্টেডিয়ামে। খোদ মারকানাতেই কাজ চলছে।
আজকে সারা পৃথিবীর স্টেডিয়ামের খোঁজ নিয়েছিলাম।
ব্রাজিল, আর্জেন্টিনা ফুটবলের এত শক্তিশালী দেশ হওয়া স্বত্বেও দেখলাম ওদের বড় ধারণ ক্ষমতার কোনো স্টেডিয়াম নেই। শীর্ষ ১০ স্টেডিয়ামের তালিকা দিলাম নিচে--
১। রুংনাদো মে ডে স্টেডিয়াম--- এর ধারণ ক্ষমতা দেড় লক্ষ জন। এটাই ধারণ ক্ষমতায় পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম। দেশ হল উত্তর কোরিয়া (পিয়ং ইয়ং) !!
২। সল্ট লেক স্টেডিয়াম--- এর ধারণ ক্ষমতা ১ লাখ ২০ হাজার। নাম শুনেই বাংলাদেশিরা ধারণা করতে পারে কোন দেশের। এটা ভারতের কোলকাতায় !!
৩। এস্টেডিও আজটেকা--- এর ধারণ ক্ষমতা ১ লক্ষ ৫ হাজার ৬৪। এটা অবশ্য একটা অন্যতম বিখ্যাত আর শক্তিশালী ফুটবল খেলুড়ে দেশে বসে আছে। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে।
৪। বুকিত জলিল জাতীয় স্টেডিয়াম--- ধারণ ক্ষমতা ১ লক্ষ ২০০। দেশ মালয়শিয়া (কুয়ালা লামপুর)
৫। ন্যু ক্যাম্প --- ধারণ ক্ষমতা ৯৯ হাজার ৩৫৪ (প্রায়)। এটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আর জনপ্রিয় স্টেডিয়ামগুলোর একটা। বার্সেলোনার ঘরের মাঠ। এটা ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম। বলা বাহুল্য এটা স্পেনে।
আরেকটা স্টেডিয়াম অবশ্য এর সাথে (মাঝে মাঝে) যৌথভাবে ৫ নম্বর স্থানটা ভাগাভাগি করে। ইরানের তেহরান থাকা আজাদি স্টেডিয়াম। এর ধারণ ক্ষমতা ৯১ হাজার থেকে ১ লক্ষে ওঠানামা করে।
৬। এফ,এন,বি স্টেডিয়াম--- ধারণ ক্ষমতা ৯৪ হাজার ৭১৩। এটাও একটা ফুটবল খেলুড়ে দেশের যেখানে একবার বিশ্বকাপও হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় ( জোহানেসবার্গে)।
৭। দ্য রোজ বল--- ধারণ ক্ষমতা ৯২ হাজার ৪২০। এটা আমেরিকার প্যাসেডিনাতে আছে। এখানেই ১৯৯৪ এর ফাইনাল হয়েছিল। যেখানে ব্রাজিল জিতেছিল শিরোপা।
৮। ওয়েম্বলি স্টেডিয়াম --- ধারণ ক্ষমতা ৯০ হাজার। এটাও পৃথিবীর খুব জনপ্রিয় আর পরিচিত স্টেডিয়ামগুলোর একটা। এখানেই এফ,এ কাপের ফাইনাল ম্যাচ হয়। অবস্থান ইংল্যান্ডের লন্ডন।
৯। গেলরা বাং কার্নো স্টেডিয়াম--- ধারণ ক্ষমতা ৮৮ হাজার ৩০৬। এটা ইন্দোনেশিয়ার জাকার্তায়।
১০। বুর্জ আল আরব স্টেডিয়াম--- ধারণ ক্ষমতা ৮৬ হাজার। মিসরের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত।
লিস্টটাতে এশিয়ারই বেশি। তারপরও বার্নাব্যুকে ইচ্ছে করছে টেনে দশের ভেতর ঢুকিয়ে দিই। মাদ্রিদের এই স্টেডিয়াম ৮৫ হাজার ৪৫৪ ধারণ ক্ষমতা নিয়ে ১১ নম্বরে আছে। পুরো নাম এস্টাডিও সান্তিয়াগো বার্নাব্যু। তবে এটা অত্যাধুনিক সুযোগ সুবিধার অধিকারী হতে যাচ্ছে অচিরেই।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৪ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



