somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুড়িয়ে পাওয়া শাক : ১ শুষনি/শুনশুনি/আবুল ঘাস/ শুশুনি/শুনশুনিয়া শাক

১১ ই জুন, ২০১০ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




স্থানীয় নাম : বাংলাদেশের অধিকাংশ এলাকায় এই কুড়িয়ে পাওয়া শাকটি শুষনি শাক নামেই বেশী পরিচিত।
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের গ্রামগুলোতে স্থানীয় বাঙালিরা এই শাকটিকে আবুল ঘাস বলেন। স্থানীয় সিং আদিবাসীরা শুষনি শাক এবং বসাক আদিবাসীরা শুনশুনি শাক বলেন।
মৌলভীবাজার জেলার চা বাগানের সাঁওতালদের ভেতর এই শাক শুনশুনিয়া আরাক নামে পরিচিত।
রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি এলাকায় এই শাক শুশুনি শাক নামে পরিচিত।

বৈজ্ঞানিক নাম : Marsilea quadrifoliata L. ( Syn. M. minuta L.)

উদ্ভিদ পরিবার : Marsileaceae
ব্যবহার : মূলত: পাতা শাক হিসেবে ব্যবহৃত হয়।


কোথায় পাওয়া যায় :বাংলাদেশের বিভিন্ন সমতল এলাকার গ্রামে পাওয়া যায়। নিচু জমিতে, জলাভূমির কিনারে, ভেজা ও স্যাঁতস্যাতে জায়গায় বেশী জন্মে। যেখানে জন্মে সেখানেই বিস্তৃতি দেখা যায়। বাংলাদেশের বিভিনড়ব এলাকায় এই শাকের বিভিন্ন নাম আছে।

দেখতে কেমন :শাকটি আকারে মাটি থেকে প্রায় দুই ইঞ্চি প্রস্হ হয়। শাকটির আগালে (কান্ডের মাথায়) চারটি পাতা থাকে যা আকারে গোলাকৃতি, তবে প্রত্যেকটি পাতা পরস্পর বিচ্ছন্ন ও পাতার মাঝে খাজ কাটা থাকে। পাতার রং সবুজ । শাকটি খুবই নরম। স্থানীয় মানুষের মতে এই শাক একটু মিষ্টি স্বাদের| এটি Marsileaceae পরিবারের একটি অপুষ্পক ফার্ণ জাতীয় উদ্ভিদ। বছরে গাছে কালচে রঙের স্পোর জন্মায়। স্পোরের মাধ্যমে এবং গাছের মাধ্যমেই চারা গজায় এবং বংশবৃদ্ধি ঘটে। প্রাকৃতিক পরিবেশে এমনিতেই জন্মানো এই শাক চাষ করার কোনো ঘটনা জানা যায় না।

কখন পাওয়া যায় :সাধারণত বাংলা অগ্রহায়ন মাসে এই শাক পতিত জমিতে প্রচুর পরিমাণে জন্মে। এছাড়া বর্ষার পরবর্তী সময়ে বাড়ীর আশে পাশের স্যাঁত স্যাঁতে জমিতে এই শাক পাওয়া যায়। ইরি মৌসুম শুরুর সাথে সাথে এই শাক জমিতে আর দেখতে পাওয়া যায় না। তবে বাড়ীর আশ পাশের জ্‌মিতে সামান্য পরিমাণে দেখা যায়।

কিভাবে খাওয়া যায় :

শাক তোলার পর তাজা শাক ভাল করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই শাক অন্যান্য শাকের মত তেল, মরিচ, পেয়াজ, লবন দিয়ে ভেজে খাওয়া হয়। এলাকাভেদে রান্নায় হলুদ-মরিচ বা অন্য মশলা স্বাদ মতো মেশানো যেতে পারে।

উপকারিতা :এই শাক খেলে খাবারের রুচি বাড়ে এবং পেটের গোলমাল কমে। পেটে সমস্যা এবং দহজমের জন্য এই শাক খাওয়ার রেওয়াজ আছে।

অন্যান্য :কোন কোন এলাকায় মুসলমান পরিবার এই শাক খায় না। তবে ইদানিং আদিবাসীদের পাশাপাশি অনেক মুসলমান পরিবারও এই শাক খেতে শুরু করেছে। হিন্দু পরিবার গুলো বছরের বিশেষ একটি সময়ে নিরামিষ খায় এবং সেই সময় তারা এই শাক বেশি খেয়ে থাকে। এই শাক বেশী পরিমানে একটি এলাকা থেকে আহরন করা যায় না বলে অন্য শাকের সাথে মিশিয়েও খাওয়া হয়। গ্রামীণ পর্যায়ে এই শাক মূলত নারী ও শিশুরাই সংগ্রহ করে থাকে। গ্রামের দরিদ্র মানুষের জন্য এই শাক যেমন পরিবারের খাদ্য চাহিদা মেটায় একইভাবে তা পুষ্টি চাহিদাও দূর করে।

সতর্কতা :• এই শাক খেলে স্বাভাবিক সময়ের চাইতে একটু বেশি ঘুম হয়ে থাকে।
• শাক নরম বিধায় সাবধানে তুলতে হয়।
• গাছে স্পোর তৈরী হলে এই শাক খেতে তেমন একটা ভাল লাগে না।
• অনেকের ক্ষেত্রে স্পোরগুলি এলার্জি তৈরী করতে পারে।
• এই শাকের মতই প্রায় দেখতে আমরুল নামের একটি শাকের সাথে অনেকেই একে মিলিয়ে ফেলেন, তাই এক্ষেত্রে চিহ্নিত করার কাজটি সাবধানে করা দরকার। কারন শুনশুনি শাক টক স্বাদের তবে ভিনড়ব দুটি শাক মিশিয়ে খেলে কোনো সমস্যা হয় না।
• শাক তোলার পর বেশী সময় রাখা যায় না, তাজা থাকতে থাকতে রান্না করে ফেলতে হয়।
• যেসব জমিতে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক দেয়া হয় সেসব জমির শাক না খাওয়াই ভাল।
• রান্নার আগে শাক ভাল করে ধুয়ে নেয়া দরকার।
• শাক তোলার ক্ষেত্রে অবশ্যই এর বংশ যাতে একবারেই শেষ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।


-----------------------------------------------------------------------------
তথ্যসূত্র : সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী এলাকার গ্রামীণ নারী এবং বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম।
Uni ted Nations Development Programme
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১০ রাত ১২:১৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×