somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশু কিশোরদের সাহিত্যের প্রতি আগ্রহ বাড়াতে হবে

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পারভেজ হুসেন তালুকদার: বর্তমান সময় আধুনিকতার, স‍্যোশাল মিডিয়া এবং ইন্টারনেটের আসক্তিতে আমাদের শিশু-কিশোররা শিল্প-সংস্কৃতি ও সাহিত্য থেকে দূরে সরে যাচ্ছেন। মহা-মানবেরা আমাদের বারবার বলে গেছেন, সুন্দর মন বিকাশে সুসাহিত‍্যের চর্চা কতটা প্রয়োজন কিন্তু তার বিপরীতে আমরা এখন নৈরাজ্যের চর্চা করছি। টিকটক-লাইকি'র মত মিডিয়ায় অসামাজিকতা ও অনৈতিকতা শিখছে এই প্রজন্ম অথচ শিল্প-সংস্কৃতি ও সাহিত্য ঠিকই তার পথে আহবান করছে প্রজন্মকে। সাহিত্য আমাদের সুন্দর মানসিকতার ও মানবিকতার সহিত জীবন গড়তে উৎসাহিত করে, সাহিত্য আমাদের আত্মাকে তৃপ্তিদান করে, সাহিত্য পাঠে আমরা নিজের সংস্কৃতিকে গভীরভাবে জানতে পারি এবং সংস্কৃতিচর্চায় উৎসাহিত হই, সাহিত্য পাঠে আমরা সামাজিক রীতিনীতি সঠিকভাবে শিখতে পারি তাছাড়াও সাহিত্যচর্চায় আমাদের কল্পনা শক্তির প্রসার ঘটে। কিন্তু ওপর দিকে অনলাইনের উপকারিতার দিক ছাড়িয়ে অপকারিতার মোহে আসক্ত হয়ে প্রজন্ম অসামাজিকতা ও অগণিত ভ্রান্ত ধারণা গ্রহণ করছে। নৈতিক আচরণ সহ হারাচ্ছে শিল্প-সংস্কৃতি ও সাহিত‍্যের প্রতি আগ্রহ। শিশুদের জন্য সাহিত্যের বিশেষ ধারা শিশুসাহিত‍্য শিশুদের জন্য শিক্ষা, বিকাশমূলক ও আনন্দদায়ক অথচ মনোরঞ্জকভাবে রচনা করা হয়। অভিবাবকেরা শিশু-কিশোরদের অনলাইনে আসক্তির দিকে ধাবিত না করে সাহিত‍্যের প্রতি আগ্রহদান বাড়াতে পারেন যা আপনার শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর মানসিকতার বিকাশ ঘটাবে এবং সঠিক পথে চালনার করবে। বতর্মান সময়ে অনেকেই আবার কিশোর অপরাধের সাথে জড়িত। বলা হয় পরিবার কাঠামোর দ্রুত পরিবর্তন, শহর ও বস্তির ঝুঁকিপূর্ণ পরিবেশ এবং সমাজজীবনে বিরাজমান নৈরাজ্য ও হতাশা কিশোর অপরাধ বৃদ্ধির প্রধান কারণ। অপরাধ বিজ্ঞানী বিসলার বলেছেন- ''কিশোর অপরাধ হলো প্রচলিত সামাজিক নিয়মকানুনের উপর অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের অবৈধ হস্তক্ষেপ"। আবার অপরাধ বিজ্ঞানী বার্ট বলেছেন- ''কোনো শিশুকে তখনই অপরাধী মনে করতে হবে যখন তার অসামাজিক কাজ বা অপরাধ প্রবণতার জন্য আইনগত ব্যবস্থার প্রয়োজন পড়ে''। সাহিত্যই পারে শিশু কিশোরদের অসামাজিক কর্মকাণ্ড থেকে মুক্তি দিয়ে সুন্দর জীবনের পথ দেখাতে। আগেই বলেছি, অনলাইনের ভালো দিক খারাপ দুটোই আছে। প্রযুক্তির কল‍্যাণে আমরা এখন অনলাইনেই সাহিত্যচর্চা করতে পারি, ই-বই এ আমরা সাহিত্য পাঠ করতে পারি যার মাধ্যমে প্রযুক্তিরও সঠিক ব‍্যবহার হয়। সবশেষে বলব মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্যে লিখিত ও সঠিক জীবন সাধনায় অত্যন্ত প্রয়োজনীয় এই সাহিত্যের প্রতি শিশুকিশোর সহ সবার আগ্রহ সৃষ্টি করলে সুন্দর ও সুসামাজিকতা সম্পন্ন একটি প্রজন্ম, জাতি ও দেশ পাওয়া সম্ভব।

শিক্ষার্থী
একাদশ শ্রেণি
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ
মীরের ময়দান, সিলেট।


সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ২:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×