somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে গুনাহ তওবা করার পরে ও ক্ষমা হয় না এবং যে কারনে আপনার এত কষ্টঅর্জিত আমল অন্যকে দিয়ে দিতে হবে এবং অন্যের গুনাহর ভার আপনাকে বহন করতে হবে!!!

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*আপনি কি কাউকে গালি দিয়েছেন?
* কাউকে মিথ্যা অপবাদ দিয়েছেন?
*কারো মাল অন্যায়ভাবে ভোগ করেছেন?
*কাউকে মেরেছেন?
*কাউকে হত্যা করেছেন?..
*কাউকে যেকোন উপায়ে অপমান-অপদস্থ কিংবা মানহানী করেছেন?
*কারো সাথে কোন প্রকার যুলুম(অত্যচার) করেছেন বা যেকোনভাবে ঠকিয়েছেন?
* বান্দার কোন হক নষ্ট করছেন?
...
যদি করে থাকেন তাহলে আজই তার কাছে যেকোন উপায়ে ক্ষমা চেয়ে নিন এবং পাওনাদারের পাওনা বুঝিয়ে দিন। অন্যথায় নিমোক্ত হাদিস অনুযায়ী আপনার এত কষ্টার্জিত আমল তাকে দিয়ে দিতে হবে ও তার গুনাহ আপনার উপর চাপিয়ে দেয়া হবে। পরিশেষে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ..
.
★আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কি বলতে পার, নিস্ব কে? তারা বললেন, আমাদের মধ্যে যার দিরহাম (টাকা কড়ি) ও ধন-সম্পদ নেই সেই তো নিস্ব। তখন তিনি বললেনঃ আমার উম্মাতের মধ্যে সেই প্রকৃত নিস্ব, যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সাওম ও যাকাত নিয়ে আসবে; অথচ সে এই অবস্হায় আসবে যে, একে গালি দিয়েছে- একে অপবাদ দিয়েছে, এর সম্পদ ভোগ করেছে, একে হত্যা করেছে ও একে মেরেছে। এরপর একে তার নেক আমল থেকে দেওয়া হবে, একে নেক আমল থেকে দেওয়া হবে। এরপর পাওনাদারের হক তার নেক আমল থেকে পূরণ করা না গেলে ঝণের বিনিময়ে তাদের পাপের একাংশ তার প্রতিনিক্ষেপ করা হবে। এরপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
(সহিহ মুসলিম:৬৩৪৩)
.
★আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি তার ভাইয়ের সম্ভ্রম হানী বা অন্য কোন বিষয়ে জুলুমের জন্য দায় থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাফ করায়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোনো দ্বীনার বা দিরহাম থাকবেনা। সে দিন তার কোনো সৎকর্ম থাকলে তার জুলুমের পরিমাণ তা তার নিকট থেকে নেওয়া হবে আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে। এবং তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে
(সহিহ বুখারি :২২৮৭,ইফা, সহিহ মুসলিম: ৬৩৪৩)
...
সুতারং যদি নিজের কষ্ট অর্জিত আমল অন্যকে দিতে এবং অন্যের গুনাহ নিজের উপর চাপিয়ে জাহান্নামে না যেতে চান তাহলে আজই তাদের কাছে যেকোন উপায়ে ক্ষমা চেয়ে নিন এবং যাদেরকে আপনি যেকোনভাবে হোক ঠকিয়েছেন বা অন্যের হক নষ্ট করেছেন তাকে আজই তার পাওনা বুঝিয়ে দিন কিংবা মাফ করিয়ে নিন!!
.
ইয়া আল্লাহ আমাদের এখন থেকেই সচেতন হওয়ার ও সংশোধিত হওয়ার তৌফিক দান করুন!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ দুপুর ১২:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×