somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল বাস রম্য . . .

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর প্রথম বাস চলে প্যারিসে ১৬৬২ সালে । তখন বাসটি ৮ জন যাত্রী বহন করতে পারত । দিন বদলের পালায় বাসেরও পরিবর্তন এসেছে । পৃথিবীতে কত রকমের বাস আছে তা জানা নেই, তবে এর সংখ্যা যে অধিক তা নিশ্চিত । বর্তমানে আমাদের দেশে ডিজিটাল বাস নামে এক প্রকার বাস চালু হয়েছে ।

ডিজিটাল বাস ! এমন অদ্ভুত নাম আমরাই দিতে পারি যদিও পূর্বকালে এনালগ বাস নামে কোন বাস চলতে দেখি নি । কি আছে এই বাসে ?
এই বাসে আপনি আপনার স্মার্ট ফোন থেকে মাগনা ( ফ্রি ) ইন্টারনেট চালাতে পারবেন ।
তবে , আপনার অবশ্যই স্মার্ট ফোন আর বিশেষ এ্যাপস থাকতে হবে ।
এই বাস কখন কোথায় অবস্থান করছে তা আপনি ঘরে বসেই যাদুর আয়নার মতো অর্থাৎ মোবাইলে জানতে পারবেন ।
কোন সমস্যা হলে কর্তৃপক্ষকে জানাতে পারবেন বিশেষ ওয়েবসাইটের মাধম্যে ।
এসকল ঘটনা ঘটলে বর্তমান দৃশ্যের সাথে ডিজিটাল বাসের দৃশ্যের কিছু পরিবর্তন হবে।
দৃশ্যগুলো কিছুটা মজা করে তুলে ধরছি –

দৃশ্য - ১ :

আগের বাসে উঠার সময় জিজ্ঞাসা করা হত বাস কোথাও থামা থামি করে কিনা । আর এখন বাসে উঠার সময় জিজ্ঞাসা করা হতে পারে বাসের ওয়াইফাই ঠিক আছে কিনা ।

দৃশ্য – ২ :

জায়গা মতো বাস চলে আসলেও দেখা যাবে যাত্রীরা বাস থেকে নামতে চাইবে না । কথাগুলো হয়ত এমন হবে –
- কি ভাই , আইসা পড়ছি তো । নামেন না কেনু ?
- ভাই , আর একটু , আর একটু । আর মাত্র দুই মেগাবাইট বাকি । আরে এখনি ফাইলটা নেমে যাবে ।
- :O


দৃশ্য – ৩ :

- এই পিচ্ছি , তুমি ডেইলি , ডেইলি কই যাও ? কোথাও নামো না কেনো ?
- নামমু কই । আমিতো ইন্টারনেট চালাইতে বাসে উঠি । ইন্টারনেট বিল আপনার বাস ভাড়ার থেকে বেশি । আর বাসায় বকাঝকা করে । এমনে হাওয়া খাইতে খাইতে চালাইলে ভালা না ! :D
- :O

দৃশ্য – ৪ :

( অফিসের কর্মচারীরা আরো অলস হয়ে যাবে )

- এই তোমার অফিসের সময় হচ্ছে যাচ্ছ না কেনো ?
- কই আমার বাস তো আসে নাই । এতো আগে গিয়া কি করমু ?
- ঘরে থাইকা বল বাস আসে নাই । পাগল পাইছো ?
- আরে না । আমার বাস কই এইটাতো আমি মোবাইলেই দেখতাছি । হি , হি …
- ও ভালো তো । আচ্ছা , জান, তোমার মোবাইলে দেখতো আমার গহনার দোকানটা কই?
- :/

দৃশ্য – ৫ :

আগেরকার বাসের ড্রাইভার আস্তে বাস চালালে যাত্রীরা বকাঝকা করত । আর এখন দেখা যাবে বাস জোরে চালালে যাত্রীরা কেউ কেউ ক্ষেপে যাবে ।

- এতো জোরে চালাও কেনো । মারবা নাকি সবাইরে । মাত্র মোবাইলটা বাইর করছি আর এখনই দেখি অর্ধেক রাস্তা আইসা পড়ছি ।

দৃশ্য – ৬ :

হরতাল পার্টির এক পাতি নেতার মাথায় হাত ।

- ভাই হরতাল নাকি ছাই । কোন বাস পাইতাছি না যে ভাংচুর করমু ।
- তুই বেটা বোকারাম । মোবাইটা বাইর কইরা দেখ বাসগুলো কোথায় আছে ।
- পাইছি ভাই পাইছি ।
- তাইলে চল সেইখানেই যাই ।
- আপনের কি বুদ্ধি ভাই । :D

দৃশ্য – ৭ :

সিকান্দার বক্স টাইপের কেউ বাসে উঠলে খবর আছে ।
- ঐ মিয়া এই দিকে আসু ।
- কি স্যার ।
- আইচ্ছা সবাই এমনে সম্মানে মোবাইল টিপতাছে কেরে ?
- স্যার , সবাই ইন্টারো নেট চালাইতাছে ।
- আমিও ইন্টারো নেট চালাইতে পারবু ?
- পারবেন ।
- কই আমিতো পারি না । আমারটায় আসে না কেরে ?
- স্যার এই মোবাইলে হইত ন ।
- হইত না কেরে ?
- এইটা নকিয়া ১১০০ ।
- টাকা দিয়া কিনছি । হইতো না কেরে । ঐ মিয়া হইত না কেরে ?
- সরি স্যার ।
- ঐ মিয়া বাস থামাও । আমি যাইতাম না তোমার বাসে । :/


দৃশ্য - ৮ :

ব্রেকিং নিউজ : আজ যাত্রীসহ বাস খাদে পড়ে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে ।
ঘটনাসূত্রে জানা যায় , ড্রাইভার , হেল্পারসহ বাসের সবাই ইন্টারনেট চালানোর কারনে ড্রাইভারের অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটে । ঘটনাস্থল থেলে ড্রাইভার পালিয়ে যান ।


দৃশ্য যেমনই হোক , সকল দৃশ্য বাস্তব নাও হতে পারে । তবে , দৃশ্যগুলো অপ্রাসঙ্গিক নয় , আশা করি ডিজিটাল বাস আমাদের জীবনে সুফল নিয়ে আসবে ।
আমি আরো আশা করি , একদিন গর্ব করে বলতে পারব আমি ডিজিটাল দেশে বাস করি । আমি একজন ডিজিটাল দেশের প্রতিনিধি । :)

.
- পাভেল রাইস
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×