somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজ নাই? আসুন চা বানাই. . .

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতদিন ভাবতাম আমি কিছুই পারি না। আজ আবিষ্কার করলাম আমি বেশ ভালো চা বানাতে পারি । অনেকেই ভাববেন এ আর এমন কি? ভাবাটাই স্বাভাবিক। কিন্তু নিজের জন্য নিজে চা বানিয়ে খাওয়ার মজাই আলাদা । নিজের বানানো চা ভালো না হলেও মনে হয় এটাই বেষ্ট।

তবে, এই চা বানানোর রিসিপিটা আমি যদি ফুলিয়ে ফাপিয়ে পরিবেশন করি তাহলে আপনার মনে হতে পারে চা বানানো আমাদের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা উচিত। যদিও আমরা ছোট বেলায় অনেকেই পেরাগ্রাফ লিখেছিলাম হাউ টু মেক এ কাপ অফ টি । সেটা আবার মনে পড়ে গেল ।

চা বানানোর রিসিপি -

♦ উপকরণ - চা পাতা, চিনি, দুধ ( অবশ্যই গরুর) ।

♦ নিয়মাবলী -

প্রথমেই আপনার চা খাওয়ার তৃষ্ণা অনুভব করতে হবে । তারপর ঠিক করতে হবে আপনি একা খাবেন নাকি অন্য কারো সাথে খাবেন। একা চা খেয়ে মজা নাই। তাই দুই তিন জন বা বেশি পরিমানে চা বানান। আপনার যদি পানির আন্দাজ না থাকে তাহলে কাপ দিয়ে মেপে মেপে পানি নিতে পারেন। যত কাপ বানাতে চান তার থেকে বেশ কিছু পরিমান বেশি পানি নিন পাতিলে । পানিটা পরিষ্কার আর বিশুদ্ধ হওয়া চাই । পানি ফুটাতে দিন । তাতে পরিমান মতো চা পাতি ঢেলে দিন । দেখেন কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যা আপনি চা খেলে পেতেন না, যা শুধু চা বানানোর সময় পাওয়া যায় ।

চায়ের রংটা দেখুন । রং পচ্ছন্দ না হলে আর একটু চা পাতি ঢালুন। দেখুন রং পরিবর্তন হয়েছে। তারপর পরিমান মতো চিনি দিন। যাকে খাওয়াবেন বা আপনার ডায়াবেটিস এর সমস্যা থাকলে চিনিটা পড়ে দিলে ভালো হয় । দুধ ঢালুন । আগেই বলেছি, অবশ্যই গরুর দুধ । দেখবেন কিছু উগ্র মেয়েদের ভরা যৌবনের মতো চায়ের পানি ফুলে ফেপে উঠেছে। দেরী না করে তাড়াতাড়ি চামচ দিয়ে চা নাড়া দিন। কাজ না হলে চুলার আচটা একটু কমিয়ে দিন। তাতেও কাজ না হলে ঠাস করে চুলা বন্ধ করে দিন । সবশেষে পরিষ্কার কাপে পরিবেশন করুন । চায়ের সাথে টা মানে বিস্কিট টিস্কিট হলে ভালো হয়।

রিসিপিটা আরো বড় হতে পারত। কিন্তু আমার লিখতে বিরক্ত ধরে যাওয়ায় রিসিপি ছোট করে দেওয়া হল । হা হা হা. . .

চা বানানো একটা বিরাট শিল্প, একটা আর্ট তা আপনাকে এবার মানতেই হবে বস ।

সব কথার শেষে আপনার মনে হতে পারে ভাই সবই বুঝলাম কিন্তু ছবিতে চায়ের পিরিচ এতো বড় কেন?
তাদের বলতে চাই, আরে ভাই, পাভেল রইস । যে কিনা কিভাবে চা বানাতে হয় তার উপর চাইলে পি এইচ ডি করতে পারত, চা এর উপর একটা চান্তিনিকেতন খুলতে পারত সে যখন চা পরিবেশন করবে তখন তার পিরিচ এতো ছোট হলে কি মানায় !!! বুঝতে হবে. . . :D

.


© পাভেল রইস

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×