somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পেলব চক্রবর্তী
সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায়না বলা সহজে ...

আমার দেখা সাম্প্রদায়িকতা-অসাম্প্রদায়িকতা

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক ছোট ভাই ক্লাস নাইনে পড়ে। কিছুদিন আগে সে আমার কাছে এল ভীষণ ভারাক্রান্ত মন নিয়ে।ওকে নাকি ওর বন্ধু-বান্ধবরা কথায় কথায় গরু খাবার কথা বলে। ও শুনে চুপ করে থাকে।মনে কষ্ট চেপে রাখে। কাউকে তো কিছু বলার নেই!

আমি নিজেও চুপ করে থাকি। কারণ আমি জানি, এদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটি ব্যক্তিই জীবনে অন্তত একবার হলেও এমন মন খারাপ হওয়া ঘটনার শিকার হয়েছেন। ধর্মগ্রন্থ সম্পর্কে আমার বিশাল কোন জ্ঞান নেই। পবিত্র গ্রন্থগুলোর শিক্ষা ও আদর্শ বোদ্ধারা নিশ্চই উদ্ধৃতিসহ আলোচনা করে বুঝিয়ে দেবেন। আমার সাধারণ দৃষ্টিতে যা মনে হয় তাই বলি। তাই লিখি। সাধারণত একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি ছোট্ট বয়স থেকেই গরু খায় না এবং এ বিষয়টিকে মনে-প্রাণে মেনে নিতে পারে না। তাকে যখন মজা করেও গরু খাওয়ার কথা বলা হয়, সে তখন মনে কষ্ট পায়। মানুষের মন তো মন্দির। মানুষের মনে কষ্ট দেওয়া তো পাপ, তাই না?

২
১৯৪৬ সালের ১৬ আগস্ট। উপমহাদেশের ইতিহাসের ভয়ানকতম দিনগুলোর মধ্যে অন্যতম একটি দিন। পাকিস্তানের দাবীতে মুসলিম লীগ সাধারণ ধর্মঘটের ডাক দেয়।শুরু হয়ে যায় এক নৃশংসতম সাম্প্রদায়িক দাঙ্গা। মাত্র ৭২ ঘন্টার মধ্যে চার হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। এক লক্ষ বাসিন্দা গৃহহারা হন। দাঙ্গা ছড়িয়ে পড়ে নোয়াখালি, বিহার, যুক্তপ্রদেশ…..।স্বাধীন পাকিস্তানেও (১৯৪৭ এর পর) এ বীভৎসতা প্রায় প্রায়ই ঝলসে উঠেছে। ধর্ম কি মানুষকে এই শেখায় ?

আমরা বর্তমান প্রজন্মের মানুষরা খুবই সৌভাগ্যবান যে, সাম্প্রদায়িক প্রতিহিংসার ভয়ার্ত দিনগুলো আমাদের দেখতে হয় নি। আমরা এখন মিলে-মিশে থাকা শিখেছি। হাতে হাত মিলিয়ে চলতে শিখেছি। আমরা বুঝতে শিখেছি, সাম্প্রদায়িকতায় বিদ্বেষে পড়ে থাকার সময় আর নেই।
না, বড় বড় অসাম্প্রদায়িকতার গালভর্তি বুলি আওড়াতে আজ আমি লিখতে বসিনি। যেটুকু লিখব, ভেতর থেকেই লিখব। যেটুকু বিশ্বাস করি, সেটুকুই লিখব। তার বেশি কিছু নয়।

উপমহাদেশে ইংরেজ শাসন শুরু হবার আগ পর্যন্ত সাম্প্রদায়িক বিদ্বেষের চিহ্নও পাওয়া যায় না।ঠিক যখন থেকে ইংরেজদের শাসনতন্ত্র শুরু হল, তার পর থেকেই ছলে-বলে কৌশলে তারা ভারতবর্ষের হিন্দু-মুসলমানকে উসকিয়ে দিতে লাগল। ধর্ম যে কারও জন্যেই মারাত্মক স্পর্শকাতর একটি বিষয়। তারা সে স্পর্শকাতরতার সুযোগ নিতে লাগল। মানুষ নিজেদেরকে হত্যা করতে শুরু করল। কেউ এক জায়গায় মসজিদ ভাঙলে অন্যরা অপর জায়গায় মন্দির ভেঙ্গে ফেলতে শুরু করল। কেউ এক জায়গায় হিন্দু হত্যা করলে অন্যরা আরেক জায়গায় মুসলমান হত্যা করা শুরু করে দিল।
লাভ হত কাদের? রাজনৈতিক সংকীর্ণতাবাদীদের। ৫২’এর ভাষা আন্দোলনের সময় বাংলাকে হিন্দুদের ভাষা বলা হয়েছিল, যেন বাংলাভাষা চিরতরে হারিয়ে যায়। ৭১’এর বীভংসতার কথাগুলো আমার বলতেও লজ্জা লাগে। স্বার্থবাদীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে মানুষ একে অপরকে খুন করেছে, ধর্ষণ করেছে। মানুষগুলো কত অবুঝ ছিল!

রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণ করা। এখানে সবাই সবাইকে ভালবাসবে, সবাই সবার সাথে হাসিমুখে কথা বলবে। বুকের ভেতরে থাকবে একটি প্রখর চেতনা- তা হল, দেশের জন্য ভালবাসা। দেশের সংবিধান প্রণীত হল সেকথা মাথায় রেখেই। কিন্তু, মুক্তিযুদ্ধ পরবর্তী বিক্ষিপ্ত রাজনৈতিক উত্তাপে মানুষের স্বপ্নগুলো যেন দুঃস্বপ্নের মত করে ঝরে ঝরে পড়তে লাগল। স্বৈরশাসন এল। স্বৈরশাসক এল। ১৯৯০ আসতে আসতে দেখা গেল, সংবিধানে আর ধর্মনিরপেক্ষতা নেই। বাংলাদেশ এখন একটি একধর্মপ্রধান রাষ্ট্র।

৯০ এর পর রক্তে রঞ্জিত হয়ে আরও একবার ফিরে এল গণতন্ত্র। মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করল।ভালবাসতে শুরু করল। ঘর গোছাতে শুরু করল। শান্তি আসতে শুরু করল।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর।কট্টর হিন্দুপন্থীরা অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংশ করে দিল। মানুষের মন আবার অশান্ত হয়ে উঠল। অশান্তির অশুভছায়া ছড়িয়ে পড়ল। ইতিহাস থেকে কি মানুষ এতটুকুও শিক্ষা নেয় না?


৩
লেখাটির নাম দিয়েছি ‘আমার দেখা সাম্প্রদায়িকতা-অসাম্প্রদায়িকতা’। কিন্তু যে ঘটনাগুলো আমি বলে ফেললাম, তার একটিও আমি দেখিনি।বাবরি মসজিদ ধ্বংশের সময়ও আমার বয়স মাত্র কয়েক বছর। দিন-দুনিয়ার তেমন কিছুই বুঝি না। যেদিন থেকে জ্ঞান-কান্ড হল, সেদিন থেকে নিজের ভাগ্যকে ধন্যবাদ দিয়ে আসছি, কারণ, ইতিহাসের বীভংসতা গুলোকে আমার নিজের চোখ দিয়ে দেখতে হয় নি। কিছুদিন আগ পর্যন্তও বিশ্বাস করতাম, এ আধুনিক যুগে আমাকে হয়ত আর কোনদিন এসব দেখতে হবে না।

এবছরের ৩০ সেপ্টেম্বর।খবর পেলাম, কক্সবাজারের রামুতে রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে।শত শত বছরের বৌদ্ধ মন্দিরে আগুন দিয়েছে, মূল্যবান সরঞ্জাম লুট করেছে, মানুষজন ঘর ছাড়া হয়েছে। তারপর সেটিকে নিয়ে চলেছে নোংরা রাজনীতি। রাজনীতিবীদেরা কি চিরটাকালই মানুষের মৌলিক অনুভূতি ও আদর্শগুলোকে নিয়ে খেলা করে যাবেন ?

এর মাত্র মাস তিনেক আগে এক ভয়ানক দাঙ্গার কবলে পড়ে মিয়ানমার। আর দশটা সাধারণ সাম্প্রদায়িক দাঙ্গার মত তারাও একে অন্যের ঘর পুড়িয়েছে। খুন করেছে। রক্ত নিয়ে উল্লাসে ফেটে পড়েছে। নিঃস্ব রোহিঙ্গারা বাংলাদেশের কাছে আশ্রয় ভিক্ষা চেয়েছে। পায়নি। শুনেছি, ৭১’এ নাকি আমাদের পূর্বপুরুষরা একইভাবে বাস্তুহারা হয়ে প্রাণভয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ইস্, ভারত যদি তখন আশ্রয় না দিত, তবে কি কান্ডটাই না হোত, ভাবা যায় ?

এই আধুনিক যুগেও আমাকে এমন বর্বরতা দেখে যেতে হল। মনে-প্রাণে চেয়েছিলাম, এই ভয়ার্ত সময় যেন আর কখনওই ফিরে না আসে। এখন নিজের জন্য আর কিছু চাইতে ইচ্ছে করে না। আমার ভাষাগত দক্ষতা খুবই কম। আমার খারাপ লাগাগুলোকে আমি লিখে বুঝিয়ে দিতে পারব না।


৪
সাম্প্রদায়িকতার শুরু কোথা থেকে? আমার দৃড় বিশ্বাস, এর শুরু হয় পরিবার থেকে। একটি শিশু যদি প্রথম থেকেই শুধু নিজের ধর্মকে শ্রদ্ধা করতে শেখে, নিজের ধর্মকেই শ্রেষ্ঠ মনে করে, অপর ধর্মকে ভুল বলে জেনে আসে, অপর ধর্মকে বিদ্রুপ করতে শেখে- তবে তার পক্ষে সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন হয়ে ওঠা খুব সোজা কাজ। এই সাম্প্রদায়িকতাকে সহিংস করে তোলে সংকীর্ণ শিক্ষা, জ্ঞান। এই সংকীর্ণ শিক্ষা বা জ্ঞানই অপর ধর্মকে বিদ্রুপ করতে শেখায়, অপর ধর্মকে বিদ্রুপ করে নোংরা আনন্দ পেতে শেখায়।

আমার চারপাশে অনেকেই ছিল, যারা হিন্দুধর্ম, মূর্তিপূজা নিয়ে এমন সব কথা বলত, কোন গোড়া হিন্দুর কানে যদি সেসব কথা যায়, তবে সেখানেই হাতাহাতি শুরু হয়ে যাবে। এ ছোট্ট হাতাহাতিই চলে যাবে পরিবারে-গোষ্ঠীতে, তৈরী হবে সাম্প্রদায়িক দাঙ্গা। ইতিহাস তো আমাদের তাই বলে।অধুনা কিছু ওয়েবসাইটেও দেখা যায়, কোরবানি ঈদের সময় নানারকমের নোংরা লেখা, পূজোর সময় মূর্তিপূজোকে কটাক্ষ করে নোংরামো। তারা নিজেদেরকে নাস্তিক বলে দাবী করে। আচ্ছা, নাস্তিকতা মানে কি নোংরামো? নাস্তিকতা মানে কি অশ্লীলতা? নাস্তিকতা মানে কি অপরকে অসম্মান করা ?

আর ধর্ম পালন করেই বা কি লাভ,যদি আমাদের ধর্ম আমাদেরকে সহনশীলতা না শেখায়? আমাদেরকে শ্রদ্ধাশীল হতে না শেখায়? রক্ত ঝরানো, বোমাবাজি করা, তীর্থস্থান ধ্বংশ করার কথা পৃথিবীতে শুধু একটি ধর্মেই আছে। তার নাম অধর্ম।

আমাদের ইতিহাস অনেক গর্বের ইতিহাস। আমরা স্বামী বিবেকান্দকে স্মরণ করতে পারি। আমরা স্মরণ করতে পারি মহাত্মা গান্ধীকে-মানুষকে বাঁচানোর জন্য জীবনের কতগুলো দিন যে তিনি অনশন করে কাটিয়েছেন, তার কোন হিসেব নেই। আমাদের সামনে রয়েছেন শেখ মুজিবর রহমানের মত ব্যক্তিত্ব,আছেন রবীন্দ্রনাথ, আছেন কাজী নজরুল ইসলামের মত অসাম্প্রদায়িক মানুষ। আছেন সুকান্ত, জীবনানন্দ। তাঁরা সবাই চেয়েছেন, মানুষ যেন মানুষকে হত্যা না করে। মানুষ যেন মানুষকে ঘৃণা না করে। একটু সদিচ্ছা আর সচেতনতাই কি যথেষ্ট নয়, তাঁদের চাওয়াগুলোকে পূর্ণতা দিতে ?


৫
আমি যতগুলো কথা বললাম, তার সব কথার সাথে সবাই একমত হবে, এমনটা আমি কখনওই আশা করি না। মতাদর্শগত বৈচিত্র থাকবেই। দর্শণ,চিন্তা,ভাবধারা,ভালবাসা- সবকিছুতেই বৈচিত্র থাকবে। আর এই বৈচিত্রই তো সৌন্দর্য। ভিন্নতা আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর, তাই না?

আমি তরুণ।যেকোন ভাল কিছু তারুণ্য ছাড়া অসম্ভব। আমরা যারা আজকের তরুণ-তরুণী, তারাও একদিন বাবা-মা হব। আমাদেরও একটি পরিবার গড়ে উঠবে। আমরা যদি এই মুহূর্ত থেকে একটা শপথ নিতে পারি যে, আমাদের সন্তানকে বা পরিবারকে আমরা কখনওই সাম্প্রদায়িকতা শেখাবোনা,আমাদের সন্তানকে বা পরিবারকে কখনওই ধর্মান্ধ করে তুলব না, আমাদের সন্তানকে বা পরিবারকে কখনওই অন্য ধর্মকে গালি দিতে দেব না বা বিদ্রুপ করতে দেব না- তার থেকে ভাল আর কিছুই হতে পারে না। কারণ মানুষ তার প্রতিটি মৌলিক অনুভূতি পরিবার থেকেই পায়। পরিবার যদি সাম্প্রদায়িকতা না শেখায়, তবে বাংলাদেশের একটি পরিবারও ধর্মান্ধ থাকবে না। রক্তস্নাত এ বাংলায় ধর্মীয় সংকীর্ণতার কারণে আর কখনওই রক্ত ঝরবে না। আমাদের পরবর্তী প্রজন্ম যেন সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক নোংরামো-এসবকে শুধু ইতিহাসের পাতাতেই খুঁজে পায়। তাদেরকে যেন নিজের চোখে কখনও এগুলো দেখতে না হয়।।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×