somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকসেবা (!): সাধারন মানুষদের বোকা বানিয়ে ব্যাংকগুলো যে হীন কৌশলে গ্রাহক শিকার করছে

০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের কয়েকদিন আগে এবি ব্যাংকের স্থানীয় শাখায় গেলাম, প্রবাসী এক বন্ধু টাকা পাঠিয়েছে। যে অফিসার রেমিট্যান্সের দ্বায়িত্বে আছেন তার কাছে গেলাম। পরিচয় সহ দরকারী সব তথ্য দিলাম, টাকা পাঠিয়েছে রিয়া ফিনান্স সার্ভিস নামের এক প্রতিষ্ঠানের মাধ্যমে। এর পর জিজ্ঞেস করলেন এই ব্যাংকে আমার একাউন্ট আছে কি না? ‘নাই’ জিজ্ঞেস করলাম, ‘একাউন্ট থাকলে কি টাকা সরাসরি একাউন্টে যোগ হয়?’ তখনি বুঝলাম ঘটনা কি। কিন্তু আমি কথা বাড়ালাম না সময়স্বল্পতার কারনে। সেখান থেকে কাগাজগুলো প্রস্তুত করে পাঠানো হল আরেক কর্মকর্তার কাছে সাক্ষর করার জন্য। তিনি সাক্ষর দেয়ার আগে জিজ্ঞেস করলেন এই ব্যাংকে একাউন্ট আছে কি না। তাকেও জানালাম যে নাই। প্রশ্ন করলেন, ‘নাই কেন?’ শুনে মেজাজটা আমার খারাপ হয়ে গেল। এই বাজারে মাত্র এক বর্গ কিলোমিটার যায়গার মধ্যে সরকারী-বেসরকারী মিলিয়ে মোট পনেরটি ব্যাংক, যা কিনা গ্রামান্ঞলের জন্য রেকর্ড। যার যেখানে ইচ্ছা একাউন্ট করবে। ব্যাপারটা যেন এমন উনাদের ব্যাংকে একাউন্ট না থাকাটাই অপরাধ। আমি বলতে চেয়েছিলাম আমার ইচ্ছা তাই করি নি, সেজন্য নিকাশ দিতে হবে নাকি? কিন্তু কোন ভেজালে গেলাম না। এর পর বললেন প্রথমবার বলে টাকাটা দিলাম। এর পর একাউন্ট না থাকলে টাকা দেব না। আগেই বুঝে গেছি এটা গ্রাহক বাড়ানোর কৌশল। বর্তমানে প্রতিযোগীতার বাজারে গ্রাহক বাড়ানো সহজ নায়, তাই ব্যাংকগুলো ধান্দাবাজির পথে নেমেছে। এভাবে সাধারন মানুষদের চাপে ফেলে গ্রাহক বাড়ানো হচ্ছে। বেশির ভাগ মানুষের টাকা আসে বিদেশ হতে আর সেটা দিয়েই তাদের সংসার চালাতে হয়। আর তারা না বুঝে বাধ্য হয় একাউন্ট করতে। আজ এবি ব্যাংকে, কাল ওয়ান ব্যাংকে, পরশু ব্র্যাক ব্যাংকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে টাকা আসতে পারে, আর প্রত্যেকবারই প্রত্যেক ব্যাংকে একাউন্ট করতে হবে! একাউন্ট থাকার সাথে ফরেন মানি ট্রান্সফার সার্ভিসের সাথে কোন সম্পর্ক নেই। একাউন্ট থাকুক বা না থাকুক ব্যাংকগুলো রেমিট্যান্সের টাকা দিতে বাধ্য। দশ বছর যাবৎ বিজনেস স্টডিসে পড়ছি। ব্যাংকিঙের এই সব খুটিনাটি বিষয় ভালই জানা আছে। বেশির ভাগ মানুষের তা জানা নেই, তাই সহজ সরল মানুষগুলোকে চাপে ফেলে গ্রাহক বাগিয়ে নেয়া সহজ হচ্ছে। পাশের বাড়ীর চাচীর ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা এসেছিল। ব্র্যাক ব্যাংক এই টাকা তুলতে তাকে একাউন্ট করতে বাধ্য করেছিল।
আমার হাতে একেবারেই সময় ছিল না, বাড়ী হতে প্রস্তুত হয়ে এসেছি। ঢাকা যাব, সাথে ব্যাগ, এমনিতে বাড়ী হতে বের হতে দেরী হয়ে গেছে, পরদিন পরীক্ষা। আমি চাইছিলাম কোনরকম ঝামেলা করে সময় নষ্ট না করে টাকাগুলো নিয়ে বের হই। নইলে আমি তখুনি তার কথা এপ্রুভ করতাম। ম্যানেজারের সাথে কথা বলতাম কেন ব্যাংক একাউন্ট ছাড়া মানি ট্রান্সফার সার্ভিসের টাকা দেবে না, এটা কোন আইনে পড়ে। তবে এর পরের বার আমি ব্যাংককে ছেড়ে দেব না। বন্ধু আবার টাকা পাঠাবে, আমি টাকা তুলতে যাব, কোন একাউন্ট করব না এবং দেখব ব্যাংক আমাকে কিভাবে টাকা না দেয়।

এই পোস্টের লিংক এবি ব্যাংকের প্রধান অফিসে ও স্থানীয় শাখায় পঠিয়ে দেয়া হল
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৫
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×