ওরা যে ভাই! মুক্ত মাঠে আকাশ দেখা ছেলে,ওদের সাথে লড়তে যেওনা।
ওদের আছে বৃষ্টি ভেজা কাদায় মাখা শরীর।
তোমার বেলায় সর্দি হবে, জ্বর আসবে, মা বকবে, হাজার কিছু নিষেধ আছে।
তাই বলছি, ওদের তোমায় প্রতিপক্ষ ভাবতে দিওনা।
ঐ ছেলেরা মিথ্যে বলে ,বাবার পকেট মারতে যানে, হর-হামেশাই অবাধ্যতা।
তুমি ভদ্রজনের ছেলে, এসব কিছু তোমায় মানায় না।
তোমার চোখে চশমা সাঁটা, অন্যরা তাই তোমার হয়ে রাতের বেলা স্বপ্ন দেখে ।
ওদের আছে সপ্নপুরী, মেঘের রাজা, রাত বাড়লে দুষ্ট চাঁদের বুড়ি।
শুনছো তুমি! ওদের মতো একলা একা সপ্তলোকে দুঃসাহসিক উড়তে চাওয়ার চেষ্টা।
তোমার জন্য ধৃষ্টতা হয়, ভুল করেও ওদের মত বাচাতে চেওনা।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


