সমাজের ব্যধি!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজে স্বাভাবিক একটা বিষয় হচ্ছে অন্য কে নিয়ে মাথা ঘামানো। কার কোন প্রব্লেম আছে, কার এখনও বিয়ে বা বাচ্চা হলো না, কার ছেলে পরীক্ষায় কি করলো বা কি চাকুরী করে এই সব নানান বিষয় নিয়ে। আর আমরা সবাইকে বিচার বা যাচাই করি আমাদের নিজস্ব ধ্যান ধারনা ও বিশ্বাস দিয়ে যা কিনা অবস্থাকে আরও শোচনীয় করে তুলে। উদাহরণ স্বরূপ, একটা মেয়ের কথা বলি। মেয়েটা অনেক ইয়াং আর বিয়ে করেছে বাবার বয়সী একজনকে। সবাই কেমন যেনো কানাঘুষা করে এ নিয়ে। অবশ্যই মেয়েটার এ নিয়ে মন খারাপ থাকে, তাও জীবন চলে যাচ্ছে । মেয়েটা কিন্তু ওই লোকটার সাথে সুখে আছে। আর একটা বিষয় কেউ জানে না যেটা আমি জেনেছি ওর সাথে কথা বলে। মেয়েটির মা অনেকদিন যাবত ক্যান্সার এ ভুগছেন আর ওই লোকটি তাদের মানুষিক ও আর্থিকভাবে অনেক সাহায্য করেছে। নিজের শখ বা ইচ্ছার কিছু জলাজ্জলি দিয়ে হলেও মেয়েটি এই আর্থিক সাহায্যের জন্যই হোক বা ভালবেসেই হোক তাকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছে। সমাজ কটাক্ষ করে, অবহেলা করে কিন্তু আমি মেয়েটির ইচ্ছা ও সিদ্ধান্তের সম্মান করি, আমাদের করা উচিত। কিন্তু দুঃখের বিষয় তার উল্টাটা দেখি। আমার মনে হয়, এই আচরণ সমাজের একটা ব্যধি। এ থেকে পরিত্রাণ পেতে হবে। যদিও এই ব্যধি থেকে মুক্তি পাওয়ার পথ আমার জানা নেই, আপনার জানা থাকলে বলবেন !!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুন