বৃষ্টি
কামরুল হাছান মাসুক
বৃষ্টি
তোমাকে নিয়ে কত গান, কত কবিতা
তোমার দিকেই তাকিয়েছে কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা।
তোমাকে দিয়েই সভ্যতার সৃষ্টি, বার্তা-বহতা।
বৃষ্টি
তুমিই আনিয়াছ গাছে গাছে ফুলে ফুলে আনন্দ-খুশির ফরমান
তোমার জন্যই গাছে-গাছে, মাঠে-মাঠে এত ফলবান।
নতুন উদ্দামে আনিয়াছ নতুনের জয়গান।
ধুয়ে মুছে নিয়ে যাচ্ছ সব আর্বজনা-মান-অপমান।
বৃষ্টি
তুমি আনিয়াছ কৃষকের মুখে হাঁসি
নব আন্দোলিত পাতায় পাতায় ফলের মধুর রসের হাঁড়ি।
ফুলে ফুলে নব আন্দোলিত খুঁশির বান
চারদিকেই গাইছে তোমার জয়গান।
এসো বৃষ্টি বরণ করি তোমায়
ঘ্যাঙ্গর, ঘ্যাঙ্গর ডাকে।
জলের উপর ফুল ফুটিয়ে।
চারদিকে ঝাঁপাঝাঁপি আনন্দ গানে।
ছেলে-মেয়েদের জল ছিটানোর মাঝে।
বর্ষার খেয়াঘাটে,
নৌকায় মাছ ধরার মাঝে।
বর্শি হাতে অবাক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে থাকার মাঝে।
রমনীদের কলসি কাহে জল নেবার ছলে।
লালবাগ, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



