কাল ঈদ কিন্তু......................
আমাকে আমার সব বন্ধু-বান্ধবী ফোন করে ঝাড়ি দিচ্ছে ভাগ্যভাল ঝাটা দিয়ে বাড়ি দেয় নি।
বকা দেওয়ার ১মাত্র কারণ ফোন করি না কেন?? কিন্তু আমার ইচ্ছা কাল সকালে ফোন করবো। ইতি মধ্যে ১ জনের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে। কারণ আমি নেট ব্যবহার করি তা সে একদম পছন্দ করে না, আমিও ১টা বকা দিয়েছি সাথে খোটা। কারণ ঈদ আসছে কিন্তু ঈদের দিন তার বাসায় দাওয়াত দেয় নি। যাই হোক এখন চিন্তা করছি ফোন অফ করে রাখবো কি না।
আর পারভেজ ভাইয়া কে বলছি আপনি ভাবতে ভাবতে জীবনের অনেক সময় পার করেছেন তাই এখনো আমার বাসায় আসবেন কি না তাই ভাবছেন।
ভাবেন ভাবতে মানা করিনি। তবে আমার কথা চিন্তা করবেন এই ভেবে আপনি আসবেন বলে আমি ঈদের দিন কোথাও যাবো না। আর সবাই কে বলেছি আপনি আমাদের বাসায় আসবেন। আপনি চিন্তা করছেন কেঊ কিছু মনে করবে কি না? কিন্তু আমি সবাই কে বলেছি আপনি আসবেন। তাই বলছি ভাবেন কিন্তু না আসলে আমার কিছু করার নেই মন খারাপ ছাড়া।
আর ঈদের আমার সব প্রিয় সামু ব্লগের বন্ধুদের ঈদের শুভেচ্ছা সাথে ফ্রি
ঈদ মোবারক................।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


