somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন গোয়েন্দার একাল-সেকাল

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাংলাদেশে যারা একটু-আধটু বই পড়েন তাদের মধ্যে তিন গোয়েন্দার নাম শোনেনি এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব । সব রকম পাঠকগোষ্ঠীর কাছে অত্যন্ত জনপ্রিয় এই সিরিজের স্রষ্টা রকিব হাসান । বিদেশী বিভিন্ন গল্পের ছায়া অবলম্বনে রচিত এই সিরিজটি কিশোর-কিশোরীদের কাছে অত্যন্ত জনপ্রিয় । অনেকে বড় হওয়ার পরেও এই সিরিজটি পড়ে যান । ছোট বেলার মোহ কাটাতে পারেন না আরকি!

তিন গোয়েন্দা পুরোপুরি মৌলিক নয় । কিশোর বয়সীদের উপযোগী বিদেশি বিভিন্ন গল্পের ছায়া, কখনো শুধু গল্পের চরিত্র বদলে তিন গোয়েন্দায় পরিণত করা হয়েছে । তিন গোয়েন্দার প্রথম দিককার বইগুলো রবার্ট আর্থারের ইংরেজি সিরিজ "থ্রি ইনভেস্টিগেটরস" অবলম্বনে রচিত। আবার কিছু বই এনিড ব্লাইটনের "ফেমাস ফাইভ" অবলম্বনে রচিত।

১৯৮৫ সালের আগস্ট মাস থেকে সুলেখক রকিব হাসানের হাত ধরে তিন গোয়েন্দার পথচলা শুরু । টানা ১৬০টি কাহিনি লিখেছেন তিনি । রকিব হাসানের লেখা "তিন গোয়েন্দা"-এর কাহিনীগুলো যখন ছোটবেলায় পড়তাম, টানটান উত্তেজনা পাওয়া যেত প্রায় প্রতিটি বইয়ে । প্রায় সব ধাঁচের কাহিনী নিয়েই তিন গোয়েন্দা রচিত হয়েছে । অ্যাডভেঞ্চার, হরর, শুধুই গোয়েন্দা ইত্যাদি । রকিব হাসানের লেখা সবগুলো বইতেই থ্রিল ছিল কিশোরদের জন্য । দক্ষিণের দ্বীপ, রূপালী মাকড়সা, হারানো কামান, ওকিমুরো কর্পোরেশন, কবরের প্রহরী, কঙ্কাল দ্বীপ, জলদস্যুর দ্বীপ, অথৈ সাগর, পোচার, যুদ্ধযাত্রা, আরেক ফ্রাঙ্কেনস্টাইন, দুর্গম কারাগার, প্রেতের অভিশাপ, চাঁদের পাহাড় ইত্যাদি আমার মতে তিন গোয়েন্দার শ্রেষ্ঠ বই। এগুলো সবই রকিব হাসানের লেখা । রকিব হাসানের পরে তিন গোয়েন্দার হাল ধরেন শামসুদ্দীন নওয়াব । অনেকের মতে শামসুদ্দীন নওয়াব গোস্ট রাইটার । কারণ, উনার লেখার ধাঁচ একেক বইতে আমার কাছে একে রকম মনে হয়েছে । কাহিনীও খুব একটা জমাতে পারেননি । শামসুদ্দীন নওয়াবের লেখা তিন গোয়েন্দার মধ্যে শুধু "উড়ন্ত রবিন" বইটা আমার কাছে ভালো লেগেছিল ।

তিন গোয়েন্দার ভলিউম ৬০ পর্যন্ত পড়লে ভালো লাগে । এরপরের বইগুলোতে তিন গোয়েন্দাকে সেই রূপে খুঁজে পাওয়া যায় না । ৬০ এর পরের ভলিউমগুলোএ কাহিনী একঘেয়ে হয়ে গেছে । বিদেশী ভালো কাহিনী না পাওয়া, গোস্ট রাইটার দিয়ে লেখানো ইত্যাদি কারণে আগের তিন গোয়েন্দা আর নেই এখন ।

পুরনো ভালো বইগুলোর রিপ্রিন্টও হয় না এখন । বাজে কাহিনী দিয়েই নতুন বই প্রকাশ হয়েছে । তবে কালে-ভদ্রে ভালো কাহিনী নিয়েও বই বের হয় । কিন্তু সেগুলো তিন গোয়েন্দার সেই পুরনো বইয়ের কাছে কিছুই না । ভাল বইয়ের অভাবেই এই প্রজন্ম অনেকটা বই বিমুখ । সেবার কাছে আনুরোধ, ভাল কাহিনী না হলে বই বের করার দরকার নেই । পুরনো বই রিপ্রিন্ট করুন । পরের প্রজন্মেরও কৈশোরের সঙ্গী হোক তিন গোয়েন্দা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৬
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×